শানে হযরত শাহ নওয়াছীদ্বয় ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শানে হযরত শাহ নওয়াছীদ্বয় ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ জুলাই, ২০১১

ঈদের আনন্দে সাজে ভূবন


নাওয়াসীদ্বয়

নাওয়াসীদ্বয় নূরী ফুল
নাওয়াসীদ্বয় হাবীবী নওরতন

ঈদের আনন্দে সাজে ভূবন
চুরমার বাতিল, বেশরা নিধন॥
পেয়ে নূরে নূরাইনি সিতারা
আশিকানের হৃদয় আত্নহারা
ইলাহী উনাদের করেন যতন॥

অফুরান রঙ্গে সেজেছে নভোনীল
হুর মালায়িক করে মাহফিল
নবোদয় হলো দামাদজীর কিরণ॥

মামদূহ বাগে খুশির আলোড়ন
করেন মীলাদের আয়োজন
নিসায়ীকুল পেল নিস্তারন॥

সাইয়্যিদা মালিকা নবারন
শাহযাদীর হুজরায় আগমন
বিলাদতে আলম হলো রওশন॥




বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

শাহযাদী উলার নূরী কোল


শাহযাদী উলার নূরী কোল

শাহযাদী উলার নূরী কোল
নূরে নূরে হাসান॥
তাশরীফে নাওয়াসীদ্বয়ের
খুশিতে উতলা আশিকান॥
মামদূহ ও মুবারক আহাল
খুশিতে জানান ত্বলায়াল
আদরে কোলে জড়ান
পেয়ে শাহী মেহমান॥

সাজায় মিলাদের মাহফিল
খুশিতে আশিকের দিল
মিলাদে হই যে শামিল
মোরা সকল মুরিদান॥

জান্নাত হতে শাহী মেহমান
যমীন করলেন আলোয়ান
জানাই আহলান সাহলান
হে ইলাহী রায়হান॥

আশিকান আজ জগতে
রহি উনাদের নাতে
নাওয়াসীদ্বয়ের বিলাদতে
যমীন নূরে নূরে চমকান॥

শাহ দামাদ ক্বিবলা
খুশিতে আজ আত্নহারা 
করেন মিলাদের আয়োজন
পেয়ে সুলতানায়ে জাহান॥


সলাত সালাম পড় আসেন


সলাত সালাম পড় আসেন

সলাত সালাম পড় আসেন
শাহ দামাদের নূরী আওলাদ॥

শাহযাদী উলার কোলে দেখ আসেন দুইটি নূরী ফুল
আসমান যমীনে উনারাই হলেন রহমতেরই মূল
অন্ধকার আজ যায় পালিয়ে, গুনাহগার পেল আযাদ॥

মামদূহ ক্বিবলা ও আম্মাজী খুশিতে হলেন মাতওয়ারা
শাহযাদা ও শাহযাদী ছানী ঈদে হন আত্তহারা
হলেন উনারা যে সাইয়্যিদী,বেমেছাল ছহিবে ছমাদ॥
দোআলমে সুমহান শানে রহেন সদা সর্বদায়
ইসলামী নিশান উড়াবেন জাহান জানি সারা কায়িনায়
জিন্দাবাদ বলি সকলে, পেয়ে যে রওশনী চাঁদ॥

কুল জাহানের জ্বীন ইনসান জানাই আহলান সাহলান
বিলাদতের খুশিতে শরীক রইছি মোরা আশিকান
শাহ নাওয়াসা উনাদের শানে,পড়ি যে মোরা মিলাদ॥