শানে হযরত শাহযাদী ছানী ক্বিবলাহ আলাইহাস সালাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শানে হযরত শাহযাদী ছানী ক্বিবলাহ আলাইহাস সালাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৬ মে, ২০১১

শাহী শানে শাহযাদী





শাহী শানে শাহযাদী
তাশরীফান-তাশরীফান

পড়তে ছানা হয় দিওয়ানা
ফেরেশতা ও রব্বানা
আসমানে ঈদের ঘোষণা
শাহযাদী ছানী আলীশান ॥

কায়িনাত রওশন করে
শাহযাদী ছানীর নূরে
দেখ সারা আলম জুড়ে
রই মীলাদে শরীকান॥

হাসি খুশি সবার মনে
সাজায় মাহফিল ভুবনে
আজই ঈদের আলোড়নে
রইছে সকল মুরীদান॥

জিন্দাবাদ ইয়া শাহযাদী॥

ইলাহী নূর- শাহযাদী
নববী নূর- শাহযাদী
মাদানী নূর- শাহযাদী
যাহরায়ী নূর- শাহযাদী
আহালী নূর- শাহযাদী ॥

জান্নাতী হুর মালায়িক
ছড়ায় উনার নূরের ঝিলিক॥
ওই নূরের ঝিলিকে আলম
হয় যে নূরে আলোয়ান ॥
নূর এসেছেন- হাদী এসেছেন ॥

শাহযাদীর মীলাদ- মারহাবা
হাবীবী আওলাদ- মারহাবা
নিসায়ী রহমত- মারহাবা
খোদায়ী নিয়ামত-মারহাবা
তাকবীরে বলো-মারহাবা
সব জোরছে বলো- মারহাবা ॥

নিসায়ীদের দানেন রহমত
অফুরান নাজ নিয়ামত
তাশরীফে ধন্য জগৎ
আপনি যে মহীয়ান ॥

যত দিন রইবো জগতে
রই মোরা তব নাতে
আপনার নূরী বিলাদতে
সাজাবো মাহফিল দোজাহান ॥

দেয় দল বেঁধে স্বাগতম
পেয়ে খোদারী রহম
রহি যেন জনম জনম
করুন যে মোদের ইহসান ॥

-মুহম্মদ নূরুজ্জামান

আজ ফিতনা ফাসাদের যামানায়



আজ ফিতনা ফাসাদের যামানায়
মুমিনা যখন কাতরায়
শাহযাদী ছানী তাশরীফ আনেন
মুজাদ্দিদের হুজরায় ॥

ঈমান আমল হিফজত করা
কঠিন এ ধরায়
বিদয়াত বেশরায় ভরপুর
জাহানে হায়
নিসায়ী মহল ধন্য হলো
উনার তাশরীফী ছোঁয়ায় ॥

নূরে নূরে রওশন দেখ
রাজারবাগ শরীফ
খোদা তায়ালা ও ফেরেশতা
করেন উনার তারীফ
সাইয়্যিদা শাহযাদীর সুনাম

দেখি সারা কায়িনায় ॥
ওই যাহরায়ী দীপ্ত রশ্মী
উঠলো আবার জ্বলে
উজালা আম্মার কোলে
দেখি মামদূহ ও আহালে
উনি তো শাহযাদী ছানী
উজ্জ্বল মামদূহর রৌশনায় ॥

শাহযাদীর মীলাদে তামাম
মাখলুখ মাতওয়ারা
সালামী দিতে ফানা
চন্দ্র সূর্য গ্রহ তারা
ঈদের আনন্দে আত্মহারা
খুশিতে দিল ভরে যায় ॥

আরশ কুরসী লৌহ কলম
আর সারা কায়িনাতে
খুশির জোশে মীলাদ পড়ে
রহে উনার নাতে
জিন্দাবাদ শাহযাদী ছানী
রাখুন মোদের দয়ায় ॥


বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

রহমতওয়ালী- শাহজাদী

রহমতওয়ালী- শাহজাদী
যামানার হাদী -শাহজাদী
শাহজাদী ছানী- নূরানী
বিলাদতে তব উজাল ধরণী।

আজ নূরে নূরানী কুল কায়িনাত
পড়ছি মোরা তব ছানা-সিফত
ঈদের আনন্দে রহি আশিকান
আপনি হলেন স্বয়ং রহমানী।

সাইয়্যিদা আপনি হন ত্বয়্যিবা
কুল মুসলিমার হন যে কাবা
রসূলে ইলাহীর হন মাহবুবা
মুমিনাদের তরে হলেন ইহসানী।

তামাম জাহানের জিন-ইনসান
জানাই তব আহলান সাহলান
শুকরিয়া জানাই সব মুরিদান
আহাল পাক-এর হন মধ্যমণি।

পেয়েছি মোরা হাবীবাতুল্লাহ
উনার তাযিমে রহি উতলা
করুন মোদের হাক্বীক্বী ইছলাহ
হে শাহজাদী নূরে মাদানী।

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন
করুন মোদের তব রঙে রঙিন
রয়েছি মোরা সব সালিকীন
হাবীবী নাজে করুন গনী।

মুবারক এই সুমহান দিনে
পড়ছি ক্বছীদাহ তব শানে
রহি যে মোরা তব স্মরণে
রয় আপনাতে রেজায়ে রব্বানী।