শানে হযরত মুর্শিদ ক্বিবলাহ আলাইহিস সালাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শানে হযরত মুর্শিদ ক্বিবলাহ আলাইহিস সালাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

হে প্রাণের ই আক্বাজান,মোরে তব রঙে রাঙান



হে প্রাণের ই আক্বাজান! মোরে তব রঙে রাঙান
সুন্নতী সাজে সাজান, হে মালিকে দোজাহান ॥

গভীর স্তব্ধ রজনীতে, কাঁদি তব সাকিনা নিতে
আছি দু হাত পেতে, মোরে তব ফায়িজ পিলান। ঐ

সৃষ্টি জগতে মাখলুক যত, মামদূর ক্বদমে নত
রয় তাঁহার যিকিরে রত, তিনিই কাইয়্যুমুয্ যামান

দুঃখ বেদনা মনেভরা, রই তব দুয়ারে মোরা
দয়া দিন সুলতানুন্ নাসিরা, হে খাইরে কাছিরান! ঐ

ধরাতে কেউ নেই আপন, তব ক্বদমে রাখুন সারাক্ষন
তব ক্বদমে মোর জীবন, হে আউলিয়া সুলতান!

মালিক গো তব নূরে, সারা আলম উজ্বালা করে
রহম দিন হৃদয়ে ভরে, হে গাউসে দোজাহান! ঐ

কঠিন মীযান পুলসিরাতে, ওগো মামদূহ রাখবেন দয়াতে
সুপারিশ করবেন আখিরাতে, হে মুজাদ্দিদ যামান।

রইছি তব দরজায়, তব দয়া পাবারই আশায়
রাখুন তব করুনায় , হে দয়ালু আক্বাজান! ঐ

মামদূহ আহালের উসীলায়, আছি বেঁচে এ ধরায়
রইবো তাঁদেরই মায়ায়, হে মামদূহ আক্বা মহান! ঐ


রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

ইয়া মামদূহ ইয়া আক্বাজান




আমার এই ছোট জীবনে-পাইনি আপন মামদূহ বীনে
মামদূহ মালিক ও মাওলা-করুন মোরে ওলীআল্লাহ
ইয়া মামদূহ॥
ছেড়েছি সকল আপনজন- মামদুহর গোলামীতে কাটাব জীবন
গোলামীতে হোক মরণ- করছি যে মরণপন
ইয়া মামদূহ॥

আরজি করি অধম কাঙ্গাল- গোলাম হয়ে থাকবো চিরকাল 
গোলামে মামদূহ আহাল- হয়ে হব উজ্বাল
ইয়া মামদূহ॥

হামেশা ভয় আসে অন্তরে-রাখুন মামদূহ মোরে নজরে
অধম এই গুনাহগারে- ডাকি মামদূহ বারেবারে
ইয়া মামদূহ॥

দুনিয়ায় থাকি যখন পেরেশান- মামদূহ কাছীদাতে পাই পরিত্রান
হে আমার প্রাণের প্রাণ- করুন মোরে ইহসান
ইয়া মামদূহ॥


সোমবার, ৩ অক্টোবর, ২০১১

দিন রজনী কাটে আমার যেন মামদূহজীর গোলামীতে



দিন রজনী কাটে আমার 
যেন মামদূহজীর গোলামীতে
গোলামে আহালে বাইত
লিখে দিন বরাতে॥

হবোই আমি সফলকাম
হয়ে আহাল পাকের গোলাম
আমার নসীব উজ্বালা
যদি রাখেন নিসবতে॥

বিরহ বেদনা বাড়ে
যদি না দেখি আপনারে
রইছি অধম বহুদুরে
নজরের চাহনি দিন সিনাতে॥

হাদীয়া দিয়েছি এ জীবন 
গোলামীতেই হোক মরণ
কহি দিলের ই কথা 
রাখুন খানকার সোহবতে॥

কত কথা কত সূরে
হৃদে গুন গুন করে
জানেন কি চাহে অন্তরে
কি লিখবো আর বর্নণাতে॥

নেইতো আপনার অজানা
এই সালিক আপনাতে দিওয়ানা
শুধুই গোলামীর প্রার্থনা
আরজু এই ক্বাছীদাতে॥ 
০৪-১০-১৪৩২ হিজরী 

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১১

ফায়েজী ছোয়া দানুন মোরে এ জীবনে


ফায়েজী ছোয়া দানুন মোরে এ জীবনে 
ফায়েজী হিস্যা পেতে কাঁদে মন নির্জনে॥

সাজিয়া রাখিব ফুলে ফুলে মামদূহ আক্বাজীর নাম
আসিবে খুশির পয়গাম রহি আক্বার পানে॥

আঘাত হানিছে হৃদয়ে ইশকেরী বেদনা
মামদূহর রেজা ই চাহি অধম এ নাদানে॥

মধুমাখা কন্ঠে আক্বা করিতেন নছিহত
প্রশান্ত হত দিল আমারি আক্বার দানে

উঠিবে জাগিয়া ইশকের জোয়ার কবে আবার
এই আশা পূরণ হবেই মামদূহ ইহসানে॥


শনিবার, ২৮ মে, ২০১১

কোন সাগরে দিলাম পারি


‡Kvb mvM‡i w`jvg cvwi  cvBbv Ly‡R c_

wK K‡i cvi ne †n AvK¡v bvB ‡h wn¤§Z\


fq Avi nZvkvq wbR©‡b KiwQ AkÖæcvZ

Z¡ivb †gv‡i †n `i`x w`b Mwfi wbmeZ\


hveB Avwg IB wVKvbvq †h_vq Ze †iRv

‡`wL‡q w`b IB wVKvbv RvMv‡q wKmgZ\


‡Kvb †avKvq ew›` i‡n Aag ev‡ievi

fvj n‡Z †P‡qI cvwibv Kiæb †gv‡i bwQnZ\


Mvwj‡R c~Y© w`j Avgvi Kwibv whwKi wdwKi

G dwKi Z‡i w`b bRi `v‡qgx †mvneZ\

বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

হে মাদানী আক্বা


হে মাদানী আক্বা মোরে- দিন ফায়িজ দিন সিনা ভরে
রাখুন আযিমী দরবারে- হাক্বীক্বী গোলাম করে॥

হুসনেযনের অভাবে- রয়েছি বহু দূরে
অবুঝ অধম সালিক- কাঁদি হর হামেশা অঝরে॥

বেশুমার কথা অন্তরে-বলতে চাহি মামদূহ দ্বারে
বলতে পারিনা ভয়ে- রয়ে যায় ব্যাথা ভিতরে॥

যত সব রিয়া দূর করে- ইখলাস দানুন মোরে
ফায়িজে কামিল করে- বাঁধুন শাহী আদরে॥

ঈমান আমলে দূর্বল- কি করে সফল
গোলামীতে অটল রাখুন-আবাদুল আবাদ তরে॥

মঙ্গলবার, ২৪ মে, ২০১১

ইয়া মামদূহ ইয়া আক্বাজান



আমার এই ছোট জীবনে-পাইনি আপন মামদূহ বীনে
মামদূহ মালিক ও মাওলা-করুন মোরে ওলীআল্লাহ
ইয়া মামদূহ॥

ছেড়েছি সকল আপনজন- মামদুহর গোলামীতে কাটাব জীবন
গোলামীতে হোক মরণ- করছি যে মরণপন
ইয়া মামদূহ॥

আরজি করি অধম কাঙ্গাল- গোলাম হয়ে থাকবো চিরকাল 
গোলামে মামদূহ আহাল- হয়ে হব উজ্বাল
ইয়া মামদূহ॥

হামেশা ভয় আসে অন্তরে-রাখুন মামদূহ মোরে নজরে
অধম এই গুনাহগারে- ডাকি মামদূহ বারেবারে
ইয়া মামদূহ॥

দুনিয়ায় থাকি যখন পেরেশান- মামদূহ কাছীদাতে পাই পরিত্রান
হে আমার প্রাণের প্রাণ- করুন মোরে ইহসান
ইয়া মামদূহ॥

দুঃখ কষ্ট যাতনায়



দুঃখ কষ্ট যাতনায়, কাটছে মোর দিন-রজনী,
অস্থির এ মন আমার চাহে, 
মামদুহর ইশকের জিন্দেগানী॥

মামদূহর ক্বদমে লুটিয়ে, চাহি শুধু দয়া
দয়া দিন জনম জনম ,হে মোর হৃদয়মনি॥ 

হয়ে মামদুহজীর গোলাম, থাকবো আমি দরবারে,
রাখুন মালিক নজরে, অবুঝ মন পেরেশানী॥

দোজাহানে চাহি আপনায়, রাখুন মায়া মমতায়,
সুখি জীবন দানেন, করেন মোরে জ্ঞানী॥

নাই শুদ্ধ আক্বিদা আমল, হবো কি করে সফল, 
আমি যে আপনারই পাগল, দিন ইলমে লাদুন্নী॥

খতা মোর করুন মার্জনা, সীমাহিন আমার গুনাহ
করি বিনীত প্রার্থনা, করুন মোরে গনি॥

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

আল হাসানী ওয়াল হুসাইনী মামদূহ মাদানী।


আক্বা আল হাসানী
আল হাসানী ওয়াল হুসাইনী মামদূহ মাদানী।

কায়িনাতে আক্বা মহান
নবীজির নূর ছড়ান,
হক্ব প্রতিষ্ঠা করে আক্বা জুলমত মিটান।
আক্বা সুন্নাহ জাগান
জাহানে রহমত বর্ষান,
সালিক সালিকা আক্বার নূরে নূরানী।

মামদূহ খিলাফতি নিশান
সারা আলমে উড়ান,
উলামায়েছূবিদয়াতীদেরকে তাড়ান
নছীব চমকে তার
যে দিওয়ানা আক্বার,
আউলিয়া সুলতান আক্বা জাহিরী বাতিনী।

ভাগে যে জাহেলিয়াত
আক্বার রোবে বাতিল নিপাত
হক্ব পেতে আস মুমিনীন-মুমিনাত
হাদীয়ে আলম আক্বা
দিন মোরে তব সদকা
আক্বা দুআলমে মাহবুবে সুবহানী।

আসি আমি বারেবারে
মামদূহ আক্বার দরবারে
আক্বার দারে চাই যে থাকিবারে
রাখুন তব নজরে
আবাদুল আবাদের তরে
মুজাদ্দিদ হক্ব আক্বা কুতুবে রব্বানী।

মামদূহতে আছে যে ইলাহী রাজি


মামদূহজী মামদূহজী মামদূহজী মামদূহজী
মামদূহতে আছে যে ইলাহী রাজি
এসেছেন ধরায় আক্বা, মোদের করতে নাজি।

মদীনায় উজ্জ্বল মোর আক্বা মামদূহজী
রাসূলে আলা মামদূহকে রাখেন সুন্নাতে সাজি।

রহমত সাকিনা দিয়েছেন আক্বাকে নবীজি,
সেই সাকিনা পাই মোরা ,যিকিরে মামদূহজী।

আক্বার তরে সলাত সালাম পড় আজি,
হও ফানা মুর্শিদ ইশকে, ডাক মামদূহজী।

ছিলাম মোরা মামদূহহীন অন্ধকারে ডুবি,
পথের দিশা পেলাম মামদূহতে খুঁজি।

আদনা অধম আক্বার কদম চুমে করি আর্জি
সাক্ষাত চাই নিদানে মালিক তব মর্জি।

ফিৎনা মিটায়ে দ্বীন উজ্জালা করেন আক্বাজী
মুজাহিদ মুরীদান তামাম উঠেছে গর্জি।

আক্বাজী রাখুন তব ক্বদমে


আক্বাজী রাখুন তব ক্বদমে,
নিছবত দিন গোলামে॥

হাজির অধম আমি তব দ্বারে
রাখুন তব ক্বদমে,
দুঃখি আমি করম দিন মোরে
তব যিকির করি দমে দমে,
কিছু চাহিনা চাহি তব রেজা
রাখুন তব রহমে। ঐ

শ্রেষ্ঠ আউলিয়া আক্বা আমার
তব নূরের ঝিলিক আসমানে,
যাবনা আকা আপনায় ছেড়ে
রইব তব আদশে মেনে
রুজু আমি তব দ্বারে
কবুল করুন এই অধমে। ঐ

হাজার ওলীর সেরা ওলী আক্বা
আসেন মুজাদ্দিদ হয়ে,
যামানা তব নূরে ভরপুর
বাতিল পালায় যে ভয়ে,
অধম সালিক কহি কেঁদে
রাখুন তব করমে। ঐ

সানা-ছিফত করলে তব
রহমত বর্ষে যমীনে
দুরূদ পড়ে সৃষ্টি কুল
সবে আপনায় পেতে ব্যাকুল,
মকবুল আপনি যে ইলাহী
ক্বদমে রাখুন গোলামে। ঐ

শুধুই চাইহি অধম আক্বার নজর করম,


শুধুই চাইহি অধম আক্বার নজর করম,
ইয়া মুর্শিদ ক্বিবলা,
মোরে রহমতি ফায়িজ দিয়ে,
করুন হাক্বীক্বী ইছলাহ ॥

রয়েছি আদব ইখলাস হীন,
পুরো দিশেহারা,
তাসাউফের দিক্ষায় চাইছি মোরা,
ইয়া হাদিয়াল্লাহ ॥ ঐ

আঁধারি দিলখানা ওগো আক্বা,
করে দিন উজ্বালা,
অধমের আপনি হলেন সহায়,
ইয়া নায়িবাল্লাহ্ ॥ ঐ

অন্তরে জ্বলিছে ইয়া আক্বা,
হরদম ইশকের জ্বালা,
 দায়া মায়া দান করুন মোরে
ইয়া মাহবুল্লাহ ॥ ঐ

মামদূহর রহমতে ঘেরা অধম,
 পেতে উতলা,
কবুল করুন হে মুজাদ্দিদ সেরা,
ইয়া রহমত ওয়ালা ॥ ঐ

মামদূহজীর নূরানী নামে


মামদূহজীর নূরানী নামে
নবীজির খুশবু ঝড়ে,
জিন্দাবাদ মুর্শিদ ক্বিবলাহ্
আক্বাজী শ্রেষ্ঠ উসিলাহ্ ॥

মামদূজীর নূরানী নূরে
ভাগে শয়তান যে মরে,
জীন ইনসান তব স্মরে,
তব জাতেই উজ্বালা ॥ ঐ

আক্বার তারিফ করি মোরা
দুনিয়ায় তব শান সেরা,
পড়ি মাহফিলে ক্বাছিদা
আক্বাজী হলেন নূরীউল্লাহ॥

ফিরিস্তা তব যিকিরে,
রয় রাত দিন ফিকিরে,
মোরা তো তব নাম পড়ি,
পড়েই হব ফানাফিল্লাহ ॥

মুশকিল আসান তব নামে,
গোলামী করি অধমে,
রহি যে তব কদমে,
মিটিয়ে দিন গুনাহ ॥

দিলে দিন তব মুহব্বত,
চাহি তব নূরি মত,
তব ইশকে হউক মউত,
আপনি নায়েবে রাসূলিনা ॥ ঐ

যিকিরে মামদূজী করতে করতে যাব জান্নাতে


যিকিরে মামদূজী করতে
করতে যাব জান্নাতে

যিকিরে মামদূজী করতে করতে যাব জান্নাতে
ত্বরাবেন মামদূহ আক্বা যে ,হাশর পুলসিরাতে,

জানি রাসূল ইলাহি আছে মামদূহর ছোহবতে
মামদূহ নামের ঝান্ডা নিয়ে,উড়াবো জগতে ॥

আলীশান রয় আপনার শান, আপনি রহমতে জাহান,
মোরা আপনারই আশিকান, রাখছেন দয়াতে,

মোরা আপনারই মুহিব্বিন, আপনারই ইশকে বিলীন,
আক্বা তব শানে দূরুদ পড়ে,রহি ভবেতে ॥

তব বিরোধীদের মারতে, রইবো তাদের সাজা দিতে,
মোরা তাদের নিশ্চিন্ন করতে,রহিবে মোরা অটল,

ইস্তিকামত আপনার মতে, রইবো তব পথে
মালিক রাখুন তব নিসবতে, তব মুহব্বতে ॥

নাহি ভর নাহি পেরেশান, মোরা তব মুরিদান
পেলাম আসন হয়ে মুহিব্বান, তব করুনাতে,

আক্বাজী মুজাদ্দিদ যামানার


আক্বাজী মুজাদ্দিদ যামানার
নূরে নূরে ভরে যায়
আজ সারা দুনিয়ায়
তাঁর তাজদীদী ছায়ায়
তিনি মুজতাহিদ ধরার।

মারহাবা বলো মারহাবা
দিওয়ানা বলো মারহাবা।

গাউছে আযম মারহাবা
ইসমে আযম মারহাবা
নূরে আযম মারহাবা
ফারূক্বে আযম মারহাবা।

তিনি যে মহান ওলী এই জাহানে
মোদের তরে বয়ান করেন নূরানী জবানে
তাঁর বয়ান শুনে মুক্তি পায় সকল গুনাহগার।

তাঁর তাজদীদের আওয়াজ সারা বিশ্বময়
তাঁর তাজদীদের রোবে বাতিলরা পাচ্ছে ভয়
তিনিই ক্বিবলা কাবা মুর্শিদ আমার সবার।

শুকরিয়া করি মোরা মামদূহকে পেয়ে
সুন্নাহর প্রচার করি মোরা যে নির্ভয়ে
দোজাহানে চাহি মোরা মামদূহজীর দিদার।

রহমত বর্ষে প্রবল ধরায় মামদূহজীর খানকায়
সেই রহমত পেতে আসো মুমিন সবাই
নূর নবীজীর মকবুল মামদূহজীর দরবার।

আউলিয়া সুলতান আক্বা মর্যাদা উচ্চ আসনে
রইতে চাহি আক্বার দ্বারে জীবন মরণে
ফরিয়াদ কবুল করুন হে ওলীয়ে সর্দার।

পেতে সকলে নাজাত হও মামদূহজীর বাইয়াত


পেতে সকলে নাজাত হও মামদূহজীর বাইয়াত
খুশি জান্নাত ও আরশে
মোর মামদূহজীর তাশরীফে
ক্বলব ইছলাহ তাঁর ফায়িযেই
তাঁর নজরে কামালিয়াত।

তিনি যে মাহিউল বিদয়াত
করেন বাতিল উৎখাত
রসূলী রেযা নিতে আসো
তিনি খাজিনাতুর রহমাত।

তাঁর যিকিরে কাটাও রাত
পড় তাঁর শানে না
হক্ব প্রচার করতে আক্বা
গঠন করেন সুন্নী জামায়াত।

করলে মামদূহজীর ইতায়াত
পাবে শ্রেষ্ঠ জান্নাত
মামদূহজীর শ্রেষ্ঠ তাজদীদ
আল ইহসান, আল বাইয়্যিনাত।

মামদূহজীর ফায়েজী করমে জাগ্রত আশিকান



মামদূহজীর ফায়েজী করমে জাগলো আশিকান
আক্বাজীকে জানাই সবে আহলান-সাহলান॥
আক্বা মাওলা হক্ব।

তাশরীফ আক্বাজীর ধরাতে বিদয়াত মিটাতে,
ভাগে তাগুদ জাহিল যুগে আক্বাজীর ছোহবতে।

আলোকিত বিশ্ব ভুবন আক্বাজীর কিরণে,
মাদানী হাদী আক্বা যে আসমান ও যমীনে।

তব আগমনে চমকে তারা, শয়তান দিশেহারা,
আক্বার রোবে যায় পালিয়ে বাতিল বেশরা।

রহমতি ঝা-া বাইয়্যিনাত তাঁর সেরা তাজদীদ,
রহমতওয়ালা মামদূহজী মিল্লাতের মুজাদ্দিদ।

উলামায়েছূওহাবী ফিরক্বাকে তাড়িয়ে
দ্বীন জিন্দা রাখেন আক্বা বাইয়্যিনাত দিয়ে।

জিন্দাবাদ বলো জিন্দাবাদ


জিন্দাবাদ বলো জিন্দাবাদ

জিন্দাবাদ বলো জিন্দাবাদ
বলো আশিকান জিন্দাবাদ
বলো মুরীদান জিন্দাবাদ
মুজাদ্দিদ মহান জিন্দাবাদ
গাউছে যামান জিন্দাবাদ ॥

আহলান সাহলান ধ্বনিতে,
তাকবির আজ কায়িনাতে,
তার তাশরীফে খুশি হয়ে,
জানাই মুবারকবাদ ॥

ফেরেশতা জিন ও ইনসান,
খুশি আজ সারা জাহান,
তাঁর ছানা-ছিফতে পড়ছে সবে মীলাদ ॥

হয়েছি মোরা ভাগ্যবান,
পেয়েছি আউলিয়া সুলতান,
শুকরিয়া করি মোরা,
বলি সবে জিন্দাবাদ ॥

ঈদে আযমের মাহফিলে,
আশিকান দলে দলে,
পড়ছি কাছীদা সকলে মিলে,
হচ্ছে সুন্নাহ আবাদ ॥

তাঁহার আগমনে সারা বিশ্বে,
আশিকান রহে জোশে,
দয়া চাহি ক্ষমা চাহি,
ক্বদমে রাখুন আবাদুল আবাদ ॥

এই জীবন মামদূহ ইশকে করতে চাহি কুরবান


এই জীবন মামদূহ ইশকে করতে চাহি কুরবান
আহাল পাকের গোলামীতে রইতে চাহি দোজাহান ॥

কোন আমলে পাবো তব রেযা হে মামদূহজান
হরদম ফিকিরে রহি হৃদয়ে মোর পেরেশান ॥

ইলাহী নিয়ামত আপনি আক্বা হন ইমামে সুলতান
রসূলের মনোনীত হয়ে অধমের তরে ফায়িয বিলান ॥

এই ফকির ভিক্ষারী বেশে তুলেছি হাত দুখান
আপনাতে নিয়ামত অফুরান, করুন মোরে দান ॥

আদব-আমল নাহি মোর গাইরুল্লাহ থেকে তরান
তব মতেই ইস্তিক্বামত থাকতে করুন দায়িমী ইহসান ॥

হে দয়ালু আক্বাজী


হে দয়ালু আক্বাজী
হে রহমতওয়ালা মামদূহজী
ঠাঁই দিন আপনার নূরী চরণে ॥

যাবো কোথায় ছেড়ে আপনায়
জগতে আপনজন কেউ নাই
আপনি আমার মালিক ও মাওলা
রাখুন আপনার ইহসানে ॥

আপনি আক্বা হাদীয়ে আলা
যমীনে পাঠালেন খোদা তায়ালা
হরদম রহেন সুন্নতে উজ্বালা
শাফায়াত করবেন মিজানে ॥

করলে চুম্বন আপনার ক্বদম পাকে
পাওয়া যায় আল্লাহ-রসূলকে
নূর নবীজীর নূর চমকায়
আপনার নূরী বদনে ॥

মামদূহর ক্বদমে পড়ে করি আবদার
তব ক্বদমে থাকতে চাহি গুনাহগার
রাখুন দয়ার নজরে
আক্বা দোনো জাহানে ॥