Bissho Kobi Muhammad Mufazzolur Rahman লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bissho Kobi Muhammad Mufazzolur Rahman লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২

অপেক্ষায় রহি অধীর আমি মামদূহর দুয়ারে বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান


অপেক্ষায় রহি অধীর আমি মামদূহর দুয়ারে,
দিবস-রাত যায় মোর চলে সেই বিভোরে।

কবে পাবো বরকত পেয়ে আক্বাজীর নিছবত,
রেজায়ে রায়হান নছিবে বরে কি উপহারে।

কেঁদে কেঁদে চাহি দায়িমী হাক্বীক্বী রহি
ইছলাহে থাকতে অধম সদা রহি আবদারে।

ভুল করি দমে দমে আহা নফছের আঞ্জামে
তাই হয় বেয়াদবী ইচ্ছারই অগোচরে।

পরীক্ষাতেই বিফল হই উপহাসে আমি রই
যদিও আছি তুচ্ছতায় তবুও আশায় দরবারে।

কতকাল অবহেলাতে ভাসি সময়ের স্রোতে
তাকান মম পানে তব দয়ার নজরে।

অপরাধে ক্ষত হয়ে ক্ষমা চাই ক্বদম ছুঁয়ে,
হৃদয়ের এই বাসনা, মাহরূম না করবেন মোরে।


সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

ছালাম নিন মোদের শাহযাদা



ছালাম নিন মোদের শাহযাদা
-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান

বিলাদতে আজিমত রওনকে নূরী বাশারাত
৯ই সিয়ামে তাশরীফ আনেন শাহী হাছানাত
ওলী গাউছ কুতুবগণ ইস্তিকবালে হন জামায়াত
আমরা আশিকান ছালাম ভেজি বেশুমার ছদাকাত।

ছালাম নিন মোদের শাহযাদা

ইয়া হাছিন ছালামু আলাইকা
ইয়া মুহছিন ছালামু আলাইকা
ইয়া শিরিন ছালামু আলাইকা
ছলাওয়াতুল্লাহ আলাইকা।


বিলাদত শরীফে আপনার
ত্বলায়াল জানাই বেশুমার
তব তাশরীফে সব আঁধার
দূরীভূত হল শাহযাদা।

আলোকিত রয় ধরণী ঠিক
সাথে ধন্য ছুবহে ছাদিক
ধন্য হই আমরাও ছালিক
শুকরিয়া জানাই শাহযাদা।

মামদূহজীর আকবরী আঙ্গিনায়
আম্মাজীর নূরানী হুজরায়
জান্নাতী আহালের পাক ছায়ায়
তাজিমী তাশরীফ শাহযাদা।

আখিরী রসূলের রওশন
হাদীয়ে আজমের আগমন
আজ ঈদেই রহি সারাক্ষণ
কামিয়াব মোরা শাহযাদা।

আসমান আর যমীনবাসীরা
খুশিতে আজ আত্মহারা
আপনারি শিরে রয় জোড়া
ইমামী মুকুট শাহযাদা।

আপনি তো সাইয়্যিদী সরদার
ক্বিবলায়ে কাবার উপহার
নববীর নূরেই মুনাওওয়ার
রাজারবাগ এলেন শাহযাদা।

অনন্ত চাই তব ছোহবত
ফায়েজ তাওয়াজ্জুহ ও নিছবত
হামেশা দীদারেই আলবত
কবুলেই রাখুন শাহজাদা।

ছালাম নিন, হে শাহযাদায়ে কিবরিয়া
ছালাম জানাই, হে তাজেদারে আউলিয়া
চাই তব সাথেই হাশর জান্নাত, হে গাউছে শাহযাদা ॥

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

তাবে হতে চাহি মোরা গোলাম


তাবে হতে চাহি মোরা গোলাম
-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান

মামদূহজীর রেজার মুহতাজ মোরা, পাক ক্বদমে রহি
মামদূহ ছাড়া দোসরা চাওয়া, হাক্বীক্বতে নহে ছহী
হে ছহীবে কাছিম, বাটেন মোদের দয়া
ইহসানেই রুজু রহি, যোগ্যতায় না পাওয়া।

তাবে হতে চাহি মোরা গোলাম ॥

ইমামে আযম, আকবরে রাহনুমা
বেমেছাল নাজাতের জিম্মা
বর হক্ব উছিলা, দেনেওয়ালা, রহমত অবিরাম।

ইয়াক্বীন করি মোদের তরেই, মামদূহজী আউয়াল আখির
তিনি বিহীন রহি বিমুখ, ইহাই আশিক্বানের যিকির।
আক্বাই হন মোদের স্মরণ
তিনিই মোদের জীবন-মরণ
বাঁচি ক্বিবলাজীর আশ্রয়ে, ইহা সত্যই কহিলাম।

খলীফায়ে খালিক্ব মামদূহ, করেন যে ওলী তৈরি
পথ হারাদের তিনিই ধরে, ক্বলব ইছলাহে রাখেন জারি
আশিক্ব মাশুকের সেরা সেতু
রাখেন না মোদের ভিতু
আক্বার ফায়েজেই রই দারাজবান, যুগ যুগান্তরের কালাম।

জাহির বাতিন দু দরিয়ায়, সহজেই করি ছফর
তাক্বমিলী তবকায় খুছুছি, বখশালেন মামদূহ বিস্তর
নহি মোরা গরীব মিসকীন
ভাণ্ডার রয় মামদূহর অধীন
ছহীবে গণী আক্বা ক্বিবলা, অনন্তই দিচ্ছেন আঞ্জাম।

আল্লাহ ও রাসূলেরই খোঁজ, মামদূহ দেন সহজ করে
আরশ ও মদীনা বিরাজ, ক্বিবলাজীর পাক দরবারে
আহলে বাইতের শাহী দানে
ধন্য করেন মোদের এনে
মামদূহর রোবেই রই বলিয়ান, রেনেসাঁয়ে দ্বীন ইসলাম।

মামদূহ ও আহাল পাক সম, জগতেই রহে বিরল
ভাগ্যবান আমরা মুরীদান, মিটে যায় সকল গরল
কামিয়াব হর হামেশা
পূরণ হচ্ছেই হৃদয় আশা
ওয়ারাউল ওয়ারা মামদূহ মোদের, শাহানশাহী মুহতারাম।

কিছমতে যা জোটে সবি আক্বাজীর দান


কিছমতে যা জোটে সবি আক্বাজীর দান

কিছমতে যা জোটে, সবি আক্বাজীর দান
অন্তর থেকে যাচি, ক্বদমে হতে কুরবান

জিন্দেগী কাটছে মোর, গুনাহের সাগরে
রাত্রি পেরিয়ে ভোর, তবুও রহি হয়রান।

কোথায় মোর ঠিকানা, কোথায় কি জানিনা
আমি তো বুঝিনা, শুধু রহি বিরান।

জীবনের উদয়ে, পেয়েছি ছোহবত আপনার
কেন হেরি নিজকে, আমলে পিছুয়ান।

যতটুকু বুঝি আপনায়, রাখলে ভরসা
পুরণ হয় প্রত্যাশা, ইহাই তো ইয়াকীনান।

কে করিছে বারণ, আমায় জীবনের পথে
তাকেই করুন দাফন চাহি তব ইহসান।

দুনিয়া ছেড়ে সাইয়্যিদা


দুনিয়া ছেড়ে সাইয়্যিদা

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন
দাদী বিদায় নিলেন,
দুনিয়া ছেড়ে সাইয়্যিদা
ইল্লিনপুরে পৌঁছেন।

২৫শে শাওওয়াল রজনীতে
ইলাহীর ইশকী জিয়ারতে,
মহিয়সী দাদী মাহবুবা
তিনি আহলুল্লাহ হলেন।

লাখো লাখো আশিক্বান
শোকে রহে মুহ্যমান,
কুবরাহী দাদীর বিচ্ছেদে
আওলাদ মুরীদ কাঁদিছেন।

আজ রাজারবাগ দরবার শরীফ
করছেই ক্বাছীদায় তারিফ
কেঁদে কেঁদে ব্যাকুল সবে
খাটিয়া কাঁধে উঠালেন।

প্রভাকরদী জান্নাতুল বাগে
লাখো জনতা অনুরাগে,
ওলী-দরবেশ, গাউছ, কুতুব (জিন-ইনসান)
জানাযায় শরীক হলেন।

ক্ষমা চাহি দাদী হুযূর
আমরা নাতি সকলে,
রাখুন চিরদিন আপনার মহলে
মক্ববুল মোদের করেন।

মামদূহ আক্বার ইশকি নজরে



মামদূহ আক্বার ইশকি নজরে
মামদূহ আক্বার ইশকী নজরে
 রইতে চাহি এ গোলাম
 আক্বার পাক ক্বদম চুমতে চুমতে
ছেড়ে যাবে হায়াতী দম ॥

জিন্দেগী চাই ইশকী দামানে
চাহি না খ্যাতি সুনাম
 আমি ফকীর তব দ্বারে
 চাহি আপনায় নজর ইনাম ॥

 চাই করম ইয়া মামদূহ
করুন আপনার দিওয়ানা
 তব ইশকেই এসে যায় মোর
 নূরানী জাতি কারাম ॥

 বিমার বাড়ছেই আমার হরদম
 আক্বার তরে ইশকী বিমার
শিফা নেই মোর শাহী জখমের
 বিনে তব নজর করম ॥

মুর্শিদ আপনি আল্লাহর হাবীব


মুর্শিদ আপনি আল্লাহর হাবীব

মুর্শিদ মুর্শিদ মুর্শিদ মুর্শিদ
মুর্শিদ মুর্শিদ মুর্শিদ মুর্শিদ
মুর্শিদ আপনি আল্লাহর হাবীব
মুর্শিদ হলেন রসূলের নায়িব
মুজাদ্দিদ আ’যম আপনি আজিব
শোকর বেশুমার হয়ে মুরিদ॥

আপনি হলেন জামানার রহমত
তুলনাহীন শ্রেষ্ঠ ইজ্জত
বেমেছাল দয়ালু মহান মহত
পরশে ভাঙ্গেন আমারই নিদ॥

হক্বীক্বী আশিক পারিনাই হতে
যদিও আছি তব সোহবতে
ইহা কি লিখন আমার বরাতে
তাই জ্বলছে আমি অধমের হৃদ॥

করিছেন আমায় অনেক নসিহত
রাখতে পারিনা তব মতে মত
বিশুদ্ধ করতে পারিনাই নিয়ত
আমার হুসনি যনে ভেজাল বিভিদ॥

ভয়ে ভয়ে বলতে পারিনা
কেননে আপনায় হব দিওয়ানা
পথ যে পিছিল এগুতে পারিনা
দয়া করে মোর করুন বিহিত॥

তাই কাছিদায় পঠি বিবরণ
তব ক্বদমে হোক মোর মরণ
তবেই ধন্য হবে এই জীবন
ইহাই আমার আখেরী তাহমীদ॥

বুঝিনা মুর্শিদ আপনার মারিফত
গাফিলে কাটাই আমার হায়াত
হায় চু-চেরা করছে আঘাত
রইতে পারিনা আদবের সহিত॥

চাই তব ফানায় থাকতে হাক্বীক্বী
ইশকী দফতরে বাক্বায় থাকি
বদ খাছলত মোর রাখুন ছাকি
জাতেই রাখুন অধমের হিতাহিত॥

গরিবে নেওয়াজ হারুনির ইশকে
নূরে নূরানী রাখলেন তাঁকে
মুর্শিদ অনুরূপ করেন আমাকে
নিশ্চয়ই পালাবে নফসের পালীদ॥

গাউছে জিলানী, আলফে ছানী
হন নিজ মুর্শিদেই তাঁহারা ধ্বনি
আমাকেও অনুরূপ করেন গনী
মোর মুর্শিদ তিনি হন মুজাদ্দিদ॥

চাইতেই কেন ছোট চাহিব
কেন মুর্শিদ কে খাঁট করিব
তাঁর উচু  শান দেখতেই রইবো
আল্লাহ রসূলের পরেই মুর্শিদ ॥

বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান