Kobi Muhammad Shohel Iqbal লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Kobi Muhammad Shohel Iqbal লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

আম্মাজী; রাখুন আমায় হুব্বে তব


আম্মাজী; রাখুন আমায় হুব্বে তব


কেন আপনার এত দয়া !
এত ভুল করি তবু দেন এত মায়া !
আম্মাজী; রাখুন আমায় হুব্বে তব  ।।।

কি যোগ্যতা আছে আমার        মুবারক নেয়ামত লাভের
পারিনা দিতে মর্যাদা               তব এই মহা দানের ।।
                                       তবুওতো দেন আপনি দয়া করে নিয়ামত অফুরান ।       আম্মাজী;

যতই নাদান হই আমি             আপনি উম্মুল উমাম
বুঝিনা তাই কেমনে               ধরিছেন মায়া তামাম ।।
                                       নাদানী ক্ষমা করুন হে শাফিয়া যাহান ।                      আম্মাজী;

ইলাহী আপনায় দিয়েছেন        উনার সব রঙ ও রূপ
তাই এতো দয়া মায়া              মোদের তরে রহম সরূপ ।।
                                       দানুন রহম ও করম করুন হে মেসদাকে ইলাহী ।         আম্মাজী;

আঁধার ঘেরা জীবন আমার       নফসে সদা ডুবে থাকি
আলোর দিশা চাই আমি          না হয় জীবন হবে ফাকি ।।
                                       তব আলোয় আলোকময় করুন হে নূরে যাহান ।          আম্মাজী;

কিছুই যে হয়না মোর             হায় করি কি উপায়
প্রকাশি কেমনে মুহব্বত           কোথায় পাব সহায় ।।
                                       আপনার জাতে-পাকে মুতাওয়াজ্জু রাখুন সারাক্ষন ।       আম্মাজী;

আহকার আমি অযোগ্য           হৃদয়ে নাই কোনো নূর
যা কিছু পড়ি তব শানে           তাও যে হয় বেসুর ।।
                                       তবুও কোশেশে দায়ীমী রাখুন মালিকায়ে মোর জান ।    আম্মাজী;

আপনি আমার ভরসা              আপনি ইলাহীর নূর
হাদীয়া করুন আমায়              সুন্দর একটা সুর
কথাগুলো সুরের ঢেউয়ে         দুলবে যখন বারে বার
বুঝবো মা আপনি দয়ায়          রয়েছেন মোর এ পাড় ।।
                                       আম্মাজী রেখেছেন দয়ায় মোরে রহমি ছায়ায় ।            আম্মাজী;




মুহম্মদ সোহেল ইকবাল
২২শে রবীউল আউওয়াল শরীফ, ২৬শে ফেব্রুয়ারী, ২০১১ ইসায়ী

নূরী আম্মাজীর পরশে...


নূরী আম্মাজীর পরশে


নূরী আম্মাজীর পরশে
          নূরানী হল ধরা
হল সুন্নাতের আবাদ
          বিনাষ বেদাত-বেশরা

ছোঁয়াতে শেফা আছে
          আছে যে নাযাত
উনারই রহম করমে
          বেঁচে আছি যে মোরা

ছহুবত মিলে নসীব
ওয়ালা ছালিকের
পেল যে একটি নজর
          কামিয়াবি দেয় তারে ধরা

মালিকায়ে আযীমা আপনি
          আওলাদে রসুল
আপনারই খেদমত মাঝে
          হতে চাই সদা মাতোয়ারা

ইলাহী ডাকেন আপনায়
          “উম্মুল উমাম”
খুঁজি জান্নাত পাক কদমে
          তব হে খাইরুল ওয়ারা

হাদীয়ায়ে হাবীবে ইলাহী
          মামদুহজী হুজরায়
শুকরিয়ার ভাষা জানা নাই
গোলামের হে শাফিয়ে কুবরা


-          মুহম্মদ সোহেল ইকবাল

মায়ের আদর......


মায়ের আদর

মায়ের আদর কি তা বুঝিনি আমি
স্নেহময়ী মাকে পাওয়ার আগে 
তিনি যে হন মোর প্রানেরই আক্বা
          সবচেয়ে বেশি ভালো বাসি উনাকে 

পথহারা এই আমি দেখিনি আলো
          জীবনে ছিলো শুধু আঁধার কালো        
নূরের পরশ কি তা বুঝিনি আমি
          স্নেহময়ী মাকে পাওয়ার আগে 
নিঃশ্ব কাঙ্গাল ভিখারী আমি
          জীবনে মোর নাই কিছুই দামী 
ভিখারীর ঝুলি ছিলো ফাঁকিতে ভরা
          স্নেহময়ী মাকে পাওয়ার আগে 

শেষ বিচারের ভয়ে হয়েছি কাতর
          কেঁদে কেঁদে মন মোর হয়েছে পাথর 
শুকরিয়া ভেজি মামদুহর কদম পাকে
          স্নেহময়ী মাকে দিলেন উছিলা করে 

কবুল করুন মোরে গোলাম করে, যেন
          করুনায় রহি আমি দো-জাহানে 
কবর হাশর মিজান পুলসিরাতে
          ঠাঁই পাই সদা যেন কদম পাকে 


-          মুহম্মদ সোহেল ইকবাল

একাকী এই আমি


একাকী এই আমি

একাকী এই আমি                       রাত নিঝুম
বসে আছি নিরালা                       চোখে নেই ঘুম
জপি “মা” বার বার                     চোখে দিন ঘুম
দিন মোর কপালে                       স্বপনের চুম ।

যখন ভাবি সেই                          ধুসর দিনের কথা
বড় অসহায় লাগে                       ভেবে তার পরিনাম গাঁথা ।।
মায়ের যিকির আমায়                   দেয় ইতমিনান
লাগেনা ভয় দেখে সেই                 মহাক্ষনে উনার মহামতী শান ।।

মা আপনি থাকেন                       আরশপাকের ছায়ায়
ইলাহী ও রসূল পাকের                  জান্নাতী মায়ায় ।।
মামদুহ ক্বাবার মুবারক                  নূরের হিসসা হয়ে
খলিফাতুল উমাম, যাহরাদ্বয়            দিলেন হাদীয়া করে ।।

নাই আদব আমার                       আমি আবুঝ নাদান
কেমনে ডাকিলে পাব রেজা             বলে দিন হে কুবরা জাহান ।।
মালিকায়ে দোজাহান                    দয়া দানুন
মা মা যিকির আমার                     কবুল করুন ।।

নকশায়ে খাদিজা                        আলাইহাস সালাম
ফরিয়াদ শুনেন                          আপনি যে উম্মুল উমাম ।।
কবুল করুন মোর আহাল ও ইয়াল     খাদিমা করে
অধম সন্তান ধন্য হব                    যদিও যাই মরে ।।


মুহম্মদ সোহেল ইকবাল