শানে উম্মুল উমাম হযরত আম্মাজী ক্বিবলাহ আলাইহাস সালম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শানে উম্মুল উমাম হযরত আম্মাজী ক্বিবলাহ আলাইহাস সালম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

আম্মাজীর তরে জানাই ফরিয়াদ


আম্মাজী আম্মাজী আম্মাজী আম্মাজী
আম্মাজীর তরে জানাই ফরিয়াদ
বানান আশিকা আবাদুল আবাদ
বলি মোরা সকলে সালিকা
তাহলে হব আম্মাজীর রঙ্গে রঙ্গিনী।

আম্মাজী ক্বিবলা শ্রেষ্ঠা জানি
মুজাদ্দিদ আযমের পাক সঙ্গীনি
আম্মাজী হলেন স্বয়ং রহমানী
ইলাহী থেকে রহেন না জুদায়ী।

যেমন করতে হয় মুহব্বত
তেমনটি পারিনা করতে মুহব্বত
দিন মুহব্বত আম্মাজী ক্বিবলা
পেলে মুহব্বত হব নাজী।

থাকতে চাই আম্মাজী তব তরে
যাবো কোথায় ছেড়ে আপনারে
রাখুন মোরে আপনার নজরে
পেলে নজর মোরা হব গণী।

আম্মা ক্বিবলা সাইয়্যিদাতুন নিসা
রহেন পাক ইলাহীর দিদারে সদা
কায় মাকামে আম্মা দিলেন যে দিসা
খায়ের বরকতে থাকেন আম্মা জয়ী।

মা খাদিজার কায়মোকাম


মা খাদিজার কায়মোকাম
আম্মাজীকে জানাই ছালাম

সাইয়্যিদী নূরী বংশে- আসেন বাতিল বিনাশে,
থাকবো আম্মাজীর পরশে- তিনিই জাগান ইসলাম।

ভয় আসে মোর জীবনে- থাকিনা আম্মাজীর স্মরণে,
করম দিন দোজাহানে- তবেই হব সফলকাম।

আশায় থাকি প্রতিক্ষণ- আম্মাজীর দয়া পাব কখন,
আম্মাজী করুন আপন- রয়েছি আশিকান তামাম।

জাহানে আছি যতদিন -রইবো আম্মাজীর আশিকীন,
মাদানী ফায়েজ সাকিনা- আম্মাজীতে খুজে পেলাম।

নিছবত ছোহবত চাই জগতে- দয়া দিন হায়াত-মউতে
আম্মাজী বিহীন চাইনা থাকতে- শ্রেষ্ঠা আম্মাজীর মাক্বাম।

পহেলা শাওয়ালে আম্মাজীর কোলে


পহেলা শাওয়ালে আম্মাজীর কোলে
নববী নূর এসে ধরা করেন উজালা

ফেরেশতা হেলে দুলে
তাকবীর দিয়ে বলে
শাহযাদী উলা জিন্দাবাদ হাবীবাতুল্লাহ।

ইলাহী নূরে সাজান
দেখ যমীন আসমান
ঈদের খুশিতে মুরীদান
পেয়ে শাহযাদী উলা।

দুই ঈদ পেয়ে এক সাথে
রহি শাহযাদীর নাতে
আবাদুল আবাদ ছোহবতে
রাখুন হে ক্বিবলা।

ঈদের মহা আনন্দে
রহি সব মুরীদে
আশিক্বানের হৃদে যিকির
শাহযাদী উলা।

ঈদ ঈদ ধ্বনিতে
আওয়াজ কায়িনাতে
এলেন আজি ধরার বুকে
মালিকায়ে উলা।

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০১০

নূরী আম্মাজীর আগমন সালিকার তরে শুভক্ষণ



সপ্তম রবীউল আউয়ালে ধরা হল ঝলমল
আম্মাজীর নূরেতে উজ্জ্বল খুশিতে রই সর্বক্ষণ।

আজ সকল জ্বিন ইনসান জানাই- আহলান সাহলান
আম্মাজী হাদী মহীয়ান মোদের দেন নতুন জীবন।

কুফরী বিদয়াত বেশরা হলো আজ সর্বহারা
আম্মাজী তাজদীদ করে নূরানী করলেন ভুবন।

আশিকা ছলাত সালামে রুজু আম্মার ক্বদমে
রহিবে জনম জনমে ভাঙ্গবেনা নূরী বন্ধন।

আম্মাজী মামদূহ নিসবতে রহেন সদা জগতে
মোদের রাখুন রহমতে আম্মাজী নূরী রওশন।

আম্মাজীর তরে ফরিয়াদ গুনাহ থেকে চায় আযাদ
আক্বাজীর উসিলায় করুন তব ক্বদমে মরণ।

রাখুন মায়া মমতায় আপনি মোদের সহায়
আবাদুল আবাদের তরে মোদের করে নিন আপন।

আম্মাজী করম দিন মোরে

আম্মাজী করম দিন মোরে
বাঁচান এ অভাগারে ॥

আম্মাজীর করম ফায়িয পেলে
দুঃখ মোর যাবে চলে
করম দিয়ে রাখুন কদমে
তব ছানা পড়ি দমে দমে
আম্মাজীহীন চাই না থাকতে
রাখুন তব দ্বারে ॥

চাইছি আম্মাজীর সালিক হতে
আউয়াল-আখির দুজগতে
দিল যে আমার রহে আঁধার
আম্মাজী মোরে করুন উদ্ধার
অধম গোলাম তব গোলামী করে
আম্মা আম্মা যিকির করে ॥

নফসী ছলনায় রইছি অধম
ত্বরান মোরে দিয়ে করম
দোয়া চাহি আমি কাছীদাতে
আম্মাজী রাখুন দয়াতে
আপনি যে হন নূরুন আলা
রাখুন তব জাতি নূরে ॥

আম্মাজীহীন সবই আঁধার
ফায়িয-করম চাহি আম্মার
ভয়ে ভয়ে দিন চলে যায়/কেটে যায়
আদব আমল কিছুই নাই
হুসনে যন দিন শুদ্ধ করে
ওগো আম্মাজী দয়া করে ॥

কি করে পাই আম্মাজীর রেযা
খুঁজিছি আমি ইহাই সদা
আহলে বাইতের গোলামী করে
জীবন দিব বিলীন করে
কবুল করুন আম্মাজী ক্বিবলা
নিসবতে রাখুন গোলামে ॥

আম্মাজী ক্বিবলার দয়া পেতে
কাটাই রাত অধম দোয়াতে
কবুল করুন তব খিদমতে
হাজির অধম গোলামী করতে
আরজি কবুল করুন অধমের
আম্মাজী রাখুন নজরে ॥

আম্মাজী ক্বিবলার দয়া পেলে
মামদূহ আহালের দয়া মিলে
জগতে চাই, হাশরে চাই, কবরে চাই
নিসবত তব জনম ভরে
আশা দিন মোর পূরণ করে
ওগো আম্মাজী দয়া করে ॥

আম্মাজীর শানে আদনা অধম
পড়তে চাই ক্বাছীদা জনম জনম
যোগ্যতা নাহি কাছীদা পড়ার
কোশেশ করি বারেবার
মোরা গোনাহগার সন্তান আপনার
রেযাতে রাখুন চিরতরে ॥

রহমতের খাজিনা আম্মাজী ক্বিবলা


মামদূহ আক্বার আহলিয়া সাইয়্যিদা মা জননী
রসূল পাকের হাদিয়া মাওলার অসীম ইহসানী ॥

দিশেহারা মুমিনায় ত্বরাতে আসেন ভূমে
অতুলনীয়া ধরায় আপনি তো ইলমী খনি ॥

জগৎ মাঝে আপনি জাত সিফাতে কামিলা
সব নূরে নূরানী হে রওশনে মাদানী ॥

দ্বীন ইসলামের প্রচারে বিচরণ কায়িনাতে
নারীদের ইসলাহ করে করেন আপনি জ্ঞানী ॥

রহমতের খাজিনা হন পূত পবিত্রা
মুর্শিদী সাকিনা হলেন আপনি জানি ॥

সেরা হাবীবাতুল্লাহ সর্ব শেষ্ঠা আলিমা
আমার জননী ক্বিবলা আক্বার রঙে রঙিনী ॥

চাহি তব ইশকে থাকিতে অধম সালিক
আরজু কদম পাকে দিন নজর খানি ॥

বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

মাদানী রৌশনায় আলীশান


মাদানী রৌশনায় আলীশান মোদের আম্মাজী মহীয়ান

আঁধার কেটে আলো, দেখো ভুবনে এলো,
সে তো আম্মাজীর মুবারক নূর, নূরানী হলো জাহান॥

ওই খোদারই দরবারে, রহেন সদা দীদারে,
উম্মুল উমাম দুনিয়া জুড়ে, করেন তালিমী বয়ান॥

সাইয়্যিদাতুন নিসা, কুল মুসলিমাদের দিশা,
আপনি মোদের ভরসা, রুজু আপনাতে আশিকান॥

মুজাদ্দিদ সঙ্গিনী, আল হাসানী ওয়াল হুসাইনী,
আম্মাজী খোদার রঙ্গে রঙ্গীনি, রসূলী নাজে মহীয়ান॥

আম্মাজীর ইশকে মিশে, যাবো ওই কবর দেশে,
শেষ বিচারের দিবসে, চায় আম্মাজীর ইহসান॥