শানে খলীফাতুল উমাম হযরত শাহযাদা ক্বিবলাহ আলাইহিস সালাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শানে খলীফাতুল উমাম হযরত শাহযাদা ক্বিবলাহ আলাইহিস সালাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১১

মাদানী প্রদীপ উদীত হলো


মাদানী প্রদীপ উদীত হলো 
শাহযাদা আক্বা নূরে নূর এলো ॥

চাঁদনী রাতে দেখি এতো কিসের আলো 
হুর মালায়িক সালামী দিতে মাতিলো ॥

বাতিল কম্পমান রোবের দাপটে পয়মাল  
নববী রশ্নী দীপ্ত হয়ে জেগে উঠিলো॥

তাকবীর দিযে কাফেলা কোথায় মিলে 
শাহযাদার ক্বদম ধুলি সবে চাহিলো ॥

আধার ভাগিলো খিলাফতি মশাল জ্বালো 
নাজাতি বার্তা নিয়ে খলীফা এলো ॥



মঙ্গলবার, ২৪ মে, ২০১১

বিজ্ঞানে মুসলিমদের অবদান


*বিজ্ঞানে মুসলিমদের অবদান
শাহজাদার তাজদীদী বয়ান
তাজদীদে নূরানী জাহান
শাহজাদা শানে আলীশান
শাহজাদা ক্বিবলা জিন্দাবাদ ॥ 

* ঘুমন্ত তরুণদের জাগান 
উড়াতে খিলাফতি নিশান
উড়াতে খিলাফতি নিশান
শাহজাদা ক্বিবলা জিন্দাবাদ। ঐ

* শাহজাদার নছীহত শুনে
ইতমিনান সবার মনে
ভরে কাফিররা গোরস্থানে
শাহজাদা সহিবে সমাদ। ঐ

* অধিকার সবার ফিরিয়ে আনতে
জিহাদ করেন দিবা ও রাতে
হিনমন্তায় কেন জগতে?
শাহজাদা করেন আবাদ। ঐ

* কুন ফায়াকুন শানে আসীন
ইসলামী ঝান্ডা করেন উড্ডীন
কাফির মুশরিক হল বিলীন
কুটকৌশল ওদের বরবাদ। ঐ

* দ্বীন ইসলাম করিলেন জিন্দা
ছানী মুজাদ্দিদ শাহজাদা
হলেন উনি রহমতে খোদা
বলি মোরা জিন্দাবাদ। ঐ

* আক্বা মোদের জিহাদী জজবায়
রাখেন সদা সর্বদায়
আক্বার ঝান্ডা রাখবো উচায়
সুন্নাহ করিবো আবাদ। ঐ 

* কিসমত খুলে নছীব জাগান
তাশরীফ এনে শাহজাদা জান
আক্বা ইলাহীর মহাদান
শুকরিয়া করি আবাদুল আবাদ। ঐ

সোমবার, ২ মে, ২০১১

শানে খলীফাতুল উমাম হযরত শাহযাদা ক্বিবলাহ আলাইহিস সালাম



  • ডুবেছিল এ জাহান অন্ধকারে
    শাহযাদার খিলাফতে রওশন করে॥
    ধরায় শাহযাদার নূরে,
    অবিরাম রহমত ঝরে॥

    বাহরুল উলুম খলীফাতুল উমাম
    হিদায়েতে ধন্য করেন তামাম॥
    ঘুমন্ত মুসলিমদের কে জাগান
    তাজদীদে শাহযাদা বারেবারে।

    শোনা যায় চারদিকে উনার বিজয়
    প্রকম্পিত আজ সারা বিশ্বময়॥
    খিলাফতের আঞ্জাম দিবেন ধরায়
    আলম অনুগত তব তরে।

    হাবীবী ছিফতে হন মহীয়ান
    খোদায়ী হিম্মতে থাকেন বলীয়ান॥
    তিনি আসীন মুজাদ্দিদী আসনে
    জালালী রোবে বাতিল যায় গোরে।

    হাসানী হুসাইনী বীর সৈনিক
    জিহাদী জজবায় সদা নির্ভীক॥
    মাদানী খুন বহে তব পাক জাতে
    সুনাম রহে ইলাহীর দরবারে।

    আহলে বাইতের তিনি নূরী চাঁদ
    মাদানী নিসবতে ছাহিবে ছমাদ॥
    সাইয়্যিদী ধারার জান্নাতী ফুল
    রহেন তিনি আহালী আদরে।

মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০১১

শাহজাদা এই যামানার সুন্নি ইমাম


শাহজাদা এই যামানার সুন্নি ইমাম

শাহজাদা এই যামানার সুন্নি ইমাম
শাহজাদাজান মুস্তফাজীর ইহসান। ঐ

আক্বা সুলতানে আযম যে কায়িনাতের,
ইলাহির শ্রেষ্ঠ দান আক্বা মোদের,
দয়া দেন প্রতিক্ষণ আক্বা মেহেরবান। ঐ

বেমেছাল শাহজাদার শান যে ধরাতে
ইশকি ক্ষুধা মিটে শাহজাদার ছোহবতে
করম দিয়ে রাখুন তব হে আক্বাজান। ঐ

সারাক্ষণ আশিক রহে তব স্মরণে,
দায়েমি রাখুন মোরে তব ইহসানে,
মামদূহ হাবীবী ইশকে মোদের রাঙান। ঐ

শাহ্জাদা ফিৎনা যুগে মনোনীত খলীফা,
তব ক্বাছীদা পড়া মোদের ওযীফা,
তব কাছীদায় বাঁচে যে মুরিদান। ঐ

শাহজাদার দায়েমী রেজা যে নিতে,
আসি মোরা তাঁহার নূরি খানকাতে,
আল্লাহ ও রাসূলের রেজা চায় আশিকান। ঐ

শাহজাদার করমে হয় বিপদে আসান,
আলম মাঝে শাহাজাদা রহমত বিলান,
মামদূজীর শ্রেষ্ঠ ধন মোর শাহজাদাজান। ঐ

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে


উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে
উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে
ফায়িজ সাকিনা দিন সিনা ভরে

নূরুন আলা নূর শাহজাদা জাহানে
কায়িনাতে জানে সবাই মানে,
দিন তব করম নিন আপন করে।

তাকাব্বুর রিয়া সব হতে চাই পানাহ
কবুল করুন ঊসয়াতুন হাসানা
চাই তব নজর নিন আপন করে।

শরাফত আদব ইখলাছ দিন মোরে
অক্ষম আমি রাখুন নজরে
দিন তব করম নিন আপন করে।

শাহজাদা আক্বা খাইরুল ওয়ারা
জাহান মাঝে ওলী সেরা
আমায় দিন ফায়িজ নিন আপন করে।

ইহসান করুন নখশায়ে মুস্তফা
পালন করিব তব ওযীফা
ঠাই দিন কদমে রাখুন নজরে।

পড়ি শাহজাদার নাম


পড়ি শাহজাদার নাম
কোটি মুসিবত যায় চলে
তব নামে দুরূদ পড়লে
শাহজাদার নাম যবাবে জপলে
পাব মুক্তি পরকালে।

তব সানা পড়ি অধমে
তব তারিফ আরশে আজিমে
শাহজাদার নাম উঁচু রয়
আসো সবে তাঁহার খানকায়।

মুরীদ-মুরীদান আশিক-আশিকান
সবে পড় শাহজাদার শান,
আক্বা শাহজাদা নূরে মদীনা
শাহজাদার নামে ঝড়ে সাকীনা।

দিলের তৃষ্ণা মোরা মিটাই
আক্বার নাম পড়ি সদাই,
খুশি হয়ে তব নাম পড়ে
শাহজাদার যিকির সবে করে।

মোর কিসমত জাগায়ে দিন
তব নাম পড়ি রাত-দিন
তব আগমন ফিৎনার ধরাতে
আসেন আক্বা সুন্নাহ জাগাতে।

শাহজাদা ক্বিবলা তামাম আলমে নববী নূর চমকান



শাহজাদা ক্বিবলা তামাম
আলমে নববী নূর চমকান

শাহজাদা ক্বিবলা তামাম আলমে নববী নূর চমকান,
শাহজাদার তাশরীফে জানাই আহলান-সাহলান,
শাহজাদা নূরে আলোয়ান,
দেন ফায়িজ অনির্বান।

নূরী শাহজাদার নূরে নূরানী দুনিয়া,
শাহজাদার নেক ফায়েজে, সালিক ইতমিনান।

তব তাজদীদে মুখরিত হয় সারা জাহান,
তব করমে মোর নছীব হল ঈমান।

সালিক মুরীদান সবে চাও শাহজাদার করম
শাহজাদার খিদমতে দাও মাল ও জান।

বুঝিতে যে পারিনা তব মহাশান,
তব দিয়েছেন ইলাহী নিয়ামত অফুরান।

আক্বা মুসলিম তরে দ্বীনের বানী পৌঁছান,
সেই বাণী পেয়ে সকলের যাই পেরেশান।

শাহজাদা শাহজাদা যিকির


শাহজাদা শাহজাদা যিকির

শাহজাদা শাহজাদা যিকির আমার দিলে যাচে,
শাহজাদা বীনে অধম, নাহি আর যে বাঁচে। ঐ

খোশ আমদেদ জানাই ,শাহজাদা সুলতানকে,
শাহজাদার দয়া ইহসানে, গোলামে মাগিছে। ঐ

ইসলামের জয়ী বীর হলেন নূরী শাহজাদা
করবেন ইসলাম জারি ॥ সারা মুসলিম মাঝে। ঐ

কঠিন সময় যখন অধম থাকিবে হাশর-পুলছিরাতে
পুলসিরাতে পার করিবেন অধমে শাহজাদা চোখের পলকে
পুলছিরাতে পার করে অধমে রাখবনে শাহজাদা জান্নাতে
জান্নাতেও রইতে চাই অধমে শাহজাদার নূরী ছোহবতে
শাহজাদার পরশ পেয়ে রবো নিশ্চিন্তায় মুক্তিতে
দিলের আশা হবে পূরণ শাহজাদাকে পেলে।

শাহজাদাজী থাকেন সদা রাসূল পাকের সুন্নাহতে
নূরী শাহজাদা রহেন ইলমে তরিক্বত-মারিফাতে
অধম চাহি শাহজাদার ইশকে মারিফাতে থাকিতে
কবুল দিলের বাসনা রাখুন তব মত ও পথে
শাহজাদা যদি রাখেন মোরে ,তাহার আদেশ নির্দেশে
ধন্য হবো জীবন-মরণে তাহা পালন করে।

নূরে আযম শাহজাদা নববীর জাত ছিফতে,
আধার দূর করে থাকেন ,ইসলামী সাজে।

নয় সিয়ামে শাহযাদা আক্বা হলেন তাশরীফান


নয় সিয়ামে শাহযাদা আক্বা হলেন তাশরীফান
জমিনে নববী শানে তিনি যে মহীয়ান॥

তাকবীর দিয়ে জানাই সবে,আহলান সাহলান
জমিন আসমানে আপনার সানা,পড়ে জীন ইনসান
সেজেছে তারকা রাজি,দেখ ঐ আসমানে
জমিন জুড়ে ঈদের খুশিতে ,রইছি শরীকান॥

চারই দিকে সজ্জিত আজ,ফুল আর ফুলে
ফুল বাগানের ফুল গুলি আজ,খুশিতে দোলে
মাদানী কিরন মামদূহর জান,দেখ আম্মার কোলে
রাসূল ও মাওলার মাহবুব তিনি,শাহযাদা জান॥

জান্নাতী বাগে হুর মালায়িক,দুরুদ পড়িছে
মামদূহজীর হুজরা শরীফে,নূর চমকিছে
মহান আক্বা শাহযাদার রেযা,সবে চাহিছে
শাহযাদার রুহানী রোবে,ধ্বংস কাফিরান॥

হয়ে রহমত মিটান জুলমত,হাবীবী সাকিনা
মাদানী নিশান উড়ান জাহান,হয়ে দিওয়ানা
তব তাশরীফে নূরানী ভুবন,আধার রহেনা
ঈদে মাতওয়ারা হলাম মোরা,পেয়ে (আপনায়) আশিকান॥

ক্ষমা চাহি গোলাম মোরা,জনম জনম
পারিনি হতে হাক্বীক্বী ফানা,মোরা যে অক্ষম
দয়া করুন হাত পেতেছি,আদনা অধম
আপনি ছাড়া যাব কোথায়,করুন ইহসান॥

আসেন খলিফাতুল উমাম


আহলান সাহলান-শাহযাদা॥
আহলান সাহলান- শাহযাদা॥
শাহযাদা......................

আসেন খলিফাতুল উমাম॥
দেখ আম্মাজীর ঘর উজ্বালা॥
করি ঈদের/মিলাদের আঞ্জাম
দেখ আম্মাজীর ঘর উজ্বালা॥

হে খালিফাতুল উমাম-স্বাগমত॥
বলি আশিকান তামাম-স্বাগমত॥
মুবারক বিলাদতে-স্বাগমত॥

ঐ দেখ আসমান আর যমীন
নূরে চমকিছে সীমাহীন
এলেন খলিফাতুল উমাম॥

শাহযাদাজীর মিলাদে, খুশি করি মুরিদে
হে নূরে নবী-মারহাবা॥
এমন খলিফা জাহানে, নেই কোন খানে
তিনি নূরে মুকাররাম॥

শাহযাদাজীর মিলাদে, খুশি করি মুরিদে
হে নূরে নবী-মারহাবা॥
সর্ব শেষ্ঠ মহাবীর, হাবীব ইলাহী ও নবীজির
ছহিবে নূরে মুজাস্সাম॥

শাহযাদাজীর মিলাদে, খুশি করি মুরিদে
হে নূরে নবী-মারহাবা॥
সাইয়্যিদী বংশের আওলাদ, আহলে বাইতের চাঁদ
জানাই সলাত সালাম॥
শাহযাদাজীর মিলাদে, খুশি করি মুরিদে
হে নূরে নবী-মারহাবা॥
হাবীবী নূরী নিশান, যমীনে করেন আলোয়ান
মোরা শাহযাদার গোলাম॥