সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

মামদূহজীর ফায়েজী করমে জাগ্রত আশিকান



মামদূহজীর ফায়েজী করমে জাগলো আশিকান
আক্বাজীকে জানাই সবে আহলান-সাহলান॥
আক্বা মাওলা হক্ব।

তাশরীফ আক্বাজীর ধরাতে বিদয়াত মিটাতে,
ভাগে তাগুদ জাহিল যুগে আক্বাজীর ছোহবতে।

আলোকিত বিশ্ব ভুবন আক্বাজীর কিরণে,
মাদানী হাদী আক্বা যে আসমান ও যমীনে।

তব আগমনে চমকে তারা, শয়তান দিশেহারা,
আক্বার রোবে যায় পালিয়ে বাতিল বেশরা।

রহমতি ঝা-া বাইয়্যিনাত তাঁর সেরা তাজদীদ,
রহমতওয়ালা মামদূহজী মিল্লাতের মুজাদ্দিদ।

উলামায়েছূওহাবী ফিরক্বাকে তাড়িয়ে
দ্বীন জিন্দা রাখেন আক্বা বাইয়্যিনাত দিয়ে।

জিন্দাবাদ বলো জিন্দাবাদ


জিন্দাবাদ বলো জিন্দাবাদ

জিন্দাবাদ বলো জিন্দাবাদ
বলো আশিকান জিন্দাবাদ
বলো মুরীদান জিন্দাবাদ
মুজাদ্দিদ মহান জিন্দাবাদ
গাউছে যামান জিন্দাবাদ ॥

আহলান সাহলান ধ্বনিতে,
তাকবির আজ কায়িনাতে,
তার তাশরীফে খুশি হয়ে,
জানাই মুবারকবাদ ॥

ফেরেশতা জিন ও ইনসান,
খুশি আজ সারা জাহান,
তাঁর ছানা-ছিফতে পড়ছে সবে মীলাদ ॥

হয়েছি মোরা ভাগ্যবান,
পেয়েছি আউলিয়া সুলতান,
শুকরিয়া করি মোরা,
বলি সবে জিন্দাবাদ ॥

ঈদে আযমের মাহফিলে,
আশিকান দলে দলে,
পড়ছি কাছীদা সকলে মিলে,
হচ্ছে সুন্নাহ আবাদ ॥

তাঁহার আগমনে সারা বিশ্বে,
আশিকান রহে জোশে,
দয়া চাহি ক্ষমা চাহি,
ক্বদমে রাখুন আবাদুল আবাদ ॥

এই জীবন মামদূহ ইশকে করতে চাহি কুরবান


এই জীবন মামদূহ ইশকে করতে চাহি কুরবান
আহাল পাকের গোলামীতে রইতে চাহি দোজাহান ॥

কোন আমলে পাবো তব রেযা হে মামদূহজান
হরদম ফিকিরে রহি হৃদয়ে মোর পেরেশান ॥

ইলাহী নিয়ামত আপনি আক্বা হন ইমামে সুলতান
রসূলের মনোনীত হয়ে অধমের তরে ফায়িয বিলান ॥

এই ফকির ভিক্ষারী বেশে তুলেছি হাত দুখান
আপনাতে নিয়ামত অফুরান, করুন মোরে দান ॥

আদব-আমল নাহি মোর গাইরুল্লাহ থেকে তরান
তব মতেই ইস্তিক্বামত থাকতে করুন দায়িমী ইহসান ॥

হে দয়ালু আক্বাজী


হে দয়ালু আক্বাজী
হে রহমতওয়ালা মামদূহজী
ঠাঁই দিন আপনার নূরী চরণে ॥

যাবো কোথায় ছেড়ে আপনায়
জগতে আপনজন কেউ নাই
আপনি আমার মালিক ও মাওলা
রাখুন আপনার ইহসানে ॥

আপনি আক্বা হাদীয়ে আলা
যমীনে পাঠালেন খোদা তায়ালা
হরদম রহেন সুন্নতে উজ্বালা
শাফায়াত করবেন মিজানে ॥

করলে চুম্বন আপনার ক্বদম পাকে
পাওয়া যায় আল্লাহ-রসূলকে
নূর নবীজীর নূর চমকায়
আপনার নূরী বদনে ॥

মামদূহর ক্বদমে পড়ে করি আবদার
তব ক্বদমে থাকতে চাহি গুনাহগার
রাখুন দয়ার নজরে
আক্বা দোনো জাহানে ॥

রাতের আধারে পড়ি,


রাতের আধারে পড়ি,
মামদূহ আপনার ছানা
রাতের আধারে পড়ি ,মামদূহ আপনার ছানা,
কেদে ক্বাছীদায় পড়ি ছানা ,ছানা পড়া মোর ইবাদত
মামদূহ নববীর সাকিনা॥

অধমের তরে দিন গো সাড়া,বাচিনা আপনায় ছাড়া
আপনি রহমত ওয়ালা মুজাদ্দীদ যামানা॥

মনেরই আশা পূরণ করে ,রাখুন ফায়েজি নূরে,
দেখেন দয়ার নজরে, চাইনা আপনি বীনা ॥

জামানার মনোনীত ইমাম, আপনাতে মুগ্ধ তামাম
তব আহালের গোলামীতে, আমি হই দিওয়ানা ॥

তব প্রশংসায় দিন রাত,রহে সকল মাখলুকাত,
তব নূরী ইশকে ,ধম হয় ফানা ॥

রাসূলের ইশকে আছেন মিশে, আসেন সাইয়্যিদ বংশে,
রাখুন তব ক্বদমে, হৃদয়ে মোর বেদনা ॥

হরদম চাহি তব রেযা,


হরদম চাহি তব রেযা,
হে মালিক নায়েবে রাসূলিনা ॥

ইলাহির দরবার থেকে, আসে রহমত করুণা ,
রহম দিলে মোর তরে, থাকবেনা দুঃখ যন্ত্রনা ॥

ইশকি বেদনা অন্তরে ,আমি বুঝাব কাহারে ,
নিন গো মোরে আপন করে, মন প্রাণ আর যে সহেনা ॥

অসহায় মুরিদ আমি, নেই কেঊ যে ধরায় ,
আপনি বীনে সবই হারায়,বাচান দিয়ে করুনা ॥

রয়েছি পড়ে অবুঝ,সালিক চাহি তব হে মালিক ,
ক্বদমে রাখুন মোরে ,আপনি বীনে কিছু চাহিনা ॥

আকাংখা একটি আমার চাহি মামদূহজীর দিদার
গোলাম হব আমি আপনার হে মুজাদ্দীদ যামানা ॥

জবানে আপনারই ক্বাছীদা তামাম মাখলুক পড়ে সদা
বেশুমার আপনার মর্যদা আপনি মাশুকে মদীনা ॥

N T e ' 0� � :15.0pt;font-family:SolaimanLipi;color:black; mso-bidi-language:BN'>রাখুন তব ক্বদমে, হৃদয়ে মোর বেদনা ॥

মক্ববুল মামদূহজীর মুনাজাত


মামদূহ মামদূহ মামদূহ
মামদূহ মামদূহ-বলো

মক্ববুল মামদূহজীর মুনাজাত
আক্বা সাইফুল্লাহ
শুভেচ্ছা স্বাগতম মামদূহজী আপনায়।

মামদূহজী আমার দোয়া করেন
বিদয়াত কুফরী সব দাফেন
সুন্নতী রঙে রঙিন করেন
উনিই বানান ওলীআল্লাহ ।

কাফির মুশরিক ও ইহুদী
সাবধান এসেছেন কুবরা হাদী
উনিই মুজাদ্দিদ সাইয়্যিদী
খলীফাতু রসূলিল্লাহ ।

নির্যাতন করেছিল তারা কৌশলে
নিশ্চিহ্ন হলো দাবানলে
মামদূহজীর মক্ববুল দোয়ার ফলে
নিপাত হলো তাদের সব ছলনা ।

গরমকালে দেখ কি তুষারপাত
গযবে তারাহল নিপাত
গযবে কাফির বদজাত
মাফের দরজা নাহি খোলা।

কঠিন টর্নেডো ও ঘূর্ণিঝড়
ভূমিকম্পে সবই করলো চুরমার
বিরান হল তাদের সব বাড়িঘর
মুজাদ্দিদ আক্বাজী মোদের ক্বিবলা।

গ্রাস করলো তাদেরকে সুনামি
ফাঁস হল তাদের সব ভ-ামি
মুজাদ্দিদে আযমের দোয়ায় জানি
মুস্তাজাবুদ দাওয়াত মামদূহ ক্বিবলা।

শতাব্দীর ভয়াবহ খরায়
চীনা নাস্তিকরা পড়ল ধরায়
চীনের মুসলিমদের বাঁচাতে
ধরাতে এলেন মামদূহ ক্বিবলা।

ভূমিকম্পে চীনের কাফিরেরা
নিস্তেনাবুদ হয়ে দিশেহারা
জুলুমের কত যে কাফফারা
দেখিয়ে দিলেন মামদূহ ক্বিবলা।

বোরকা নিয়ে করলে বাড়াবাড়ি
গযব আসতে হবে না দেরি
ধ্বংস হচ্ছে সব বাড়ি-গাড়ি
জুলুম মিটাচ্ছেন মামদূহ ক্বিবলা।

আগ্নেয়গিরির অগ্নিলাভা
কাফির মুশরিকদের মারল থাবা
বোমা মারার বুঝো (একি মজা) মজা
মুসলিমদের ইমাম মামদূহ ক্বিবলা।

ধ্বংস হলো প্রবল বন্যায়
পানিতে ডুবে হাবুডুবু খায়
পড়ল তারা আর্থিক মন্দায়
দিশেহারা হয়ে রহে রাস্তায়
জিন্দাবাদ আক্বাজী হাবীবুল্লাহ ।

কাফিররা এখন করছে হায় হায়
ফকির এখন তারা সবাই
ব্যাংক বীমা হারিয়ে ভীষণ চিন্তায়
মরছে তারা ক্ষুধার জ্বালায় ।

মুর্শিদ বীনে শান্তি নাই


মুর্শিদ বীনে শান্তি নাই

আয় দুনিয়ার মানুষ আয়
মুর্শিদ বীনে শান্তি নাই
শান্তি পেতে আসো সবাই
মুজাদ্দিদের খানকায়॥

মহান মালিক আল্লাহ তায়ালা
বলেন উনার কালাম পাকে
ওলীয়ে মুর্শিদ ধরলে তুমি
গোমরাহ হবে না দুনিয়ায়॥

আল্লাহর আদেশ ফরজ জানি
মিলে মিশে সবাই মানি
ইলমে তাসাউফ শিখতে হলে
মুর্শিদে কামিলে হাত লাগাই॥


অন্তর যদি না হয় শুদ্ধি
কাজ হবে না কোন বুদ্ধি
ইসলাহ হতে চাও যদি
চলরে ভাই আজই যাই॥

নেক উছিলা ধরতে হবে
নইলে তুমি গোমরাহ হবে
নাজাত পেতে দোআলমে
মুর্শিদে বীলিন হওয়া চাই॥

সাহাবা গণের মত জীবন
সাজাতে পারবে তুমি তখন
জলদি করে আসো যদি
মুর্শিদে আলার আঙ্গিনায়॥

নয় সিয়ামে শাহযাদা আক্বা হলেন তাশরীফান


নয় সিয়ামে শাহযাদা আক্বা হলেন তাশরীফান
জমিনে নববী শানে তিনি যে মহীয়ান॥

তাকবীর দিয়ে জানাই সবে,আহলান সাহলান
জমিন আসমানে আপনার সানা,পড়ে জীন ইনসান
সেজেছে তারকা রাজি,দেখ ঐ আসমানে
জমিন জুড়ে ঈদের খুশিতে ,রইছি শরীকান॥

চারই দিকে সজ্জিত আজ,ফুল আর ফুলে
ফুল বাগানের ফুল গুলি আজ,খুশিতে দোলে
মাদানী কিরন মামদূহর জান,দেখ আম্মার কোলে
রাসূল ও মাওলার মাহবুব তিনি,শাহযাদা জান॥

জান্নাতী বাগে হুর মালায়িক,দুরুদ পড়িছে
মামদূহজীর হুজরা শরীফে,নূর চমকিছে
মহান আক্বা শাহযাদার রেযা,সবে চাহিছে
শাহযাদার রুহানী রোবে,ধ্বংস কাফিরান॥

হয়ে রহমত মিটান জুলমত,হাবীবী সাকিনা
মাদানী নিশান উড়ান জাহান,হয়ে দিওয়ানা
তব তাশরীফে নূরানী ভুবন,আধার রহেনা
ঈদে মাতওয়ারা হলাম মোরা,পেয়ে (আপনায়) আশিকান॥

ক্ষমা চাহি গোলাম মোরা,জনম জনম
পারিনি হতে হাক্বীক্বী ফানা,মোরা যে অক্ষম
দয়া করুন হাত পেতেছি,আদনা অধম
আপনি ছাড়া যাব কোথায়,করুন ইহসান॥

ক্বছীদা পড়তে অনেক ভুল বেয়াদবী হয়


ক্বছীদা পড়তে অনেক ভুল বেয়াদবী হয়,
পারিনা পড়তে অধম কোশেশ করে যায়,
বেয়াদবী ক্ষমা করে মামদূহ,
রাখুন তব রহমতি ছায়ায় ।

বেয়াদবী ক্ষমা করে ওগো আক্বা,
ক্বদমে মোরে দিন গো ঠাই,
শুদ্ধ করে দিন হুসনে যন আমার,
কহি অধম কেদে ক্বছীদায়।

ক্বছীদা পড়ি এই আদনা অধম,
চাহি শুধু তব নজর করম,
দয়া চাহি রাখুন ক্ষমাতে,
হরদম থাকি ক্ষমা পাওয়ারই আশায় ।

আপনি বীনে কেউ নেই মোর ধরায়,
ওগো মালিক রাখুন দয়ায়,
পেরেশানিতে আছি অধম দয়া চাই,
তব ক্বদমে জীবন কাটাতে চাই ।

ক্বছীদা পড়ে আমার এই জীবন,
বিলীন করব আশা করুন পুরণ,
ফয়িজ দানুন মোরে প্রতিক্ষন,
তব ক্বদম পাকে আরজু জানাই।

নাত পড়ে রজনীতে


নাত পড়ে রজনীতে,গেলেন ইলাহীর দীদারেতে,
মা আমিনা আলাইহাস সালাম,নাত পড়ে রজনীতে।

হে আমার জানের জান,আপনি খোদা তায়ালার ইহসান,
দ্বীন ইসলামের প্রাণ,রহেন রবের নিসবতে।

হাবীবুল্লাহ আপনারই শান,খোদা তায়ালার মহাদান,
রহমাতুল্লিল আলামীন হয়ে,আসেন জগতে ।

দ্বীন ইসলাম করেবেন প্রচার,বাত্বীল করবেন চুরমার,
রিসালত করবেন জারী,থেকে মক্কা মদীনাতে।

বাদ্য মূর্তি ধ্বংস করতে,তাশরীফ আনেন ধরণীতে,
ইলাহীর শুকরিয়া পেয়েছি,আপনায় পৃথিবীতে।

একদিন সব বিলীন হবে, আমি দীদারে যাব,
আমরন সবে তব স্বরীবে, কামিয়াব আপনায় পেয়ে ।

বড়ই অসহায় হয়ে


বড়ই অসহায় হয়ে,ক্বদমে রইছি পড়ে,
হৃদয়ের আরজু পুরণ করে, সবর্ত্রই রাখুন নজরে।

কি বলিব তব দ্বারে, ভয় আসে মোর অন্তরে,
বলতে পারিনা অধমে, বেয়াদবী বুঝি যায় হয়ে ।

পদে পদে হয় মোর ভুল,গাইরুল্লাহতে আছি মশগুল,
ইসলাহ করে করুন মকবুল,পথহারা এই অধমরে।

আপনি মালিক ও মাওলা, ডাকছি আপনায় নিরালা,
এই গুনাহগার দিশেহারা, ফায়িজ দেন দয়া করে ।

এই গরীবেরই তাকদীর, বদলান সুলত্বনিন নাছির,
ক্ষমা চাহি ভুল বেয়াদবীর,রাখুন তব দরবারে।

জানা নেই তব গুন মহিমা,ওগো আক্বা করুন ক্ষমা,
রসূলী নাজ আপনাতে জমা,চাহিছি এই ফকিরে।

শেষ বিচারের কঠিন দিনে,তব কাফেলায় নিবেন টেনে,
রইব চেয়ে তব পানে,রাখবেন তব যিকিরে ।

হে মুজাদ্দিদে যামানা,তব ক্বদমে প্রাথর্না,
মিটিয়ে দিন মোর গুনাহ,মা'ছুম করে রাখুন দ্বারে।