বুধবার, ১৮ মে, ২০১১

নিয়ামতে কুবরা মামদুহ আহাল সাইয়্যিদী নছবে উজ্বাল॥



নিয়ামতে কুবরা মামদুহ আহাল
সাইয়্যিদী নছবে উজ্বাল॥

আলমে আলোর ফোয়ারা, জান্নাতি নূরী সিতারা
পঞ্চ ফুলের ফুটন্ত হাসি,ভাঙ্গেন ইবলিসি জাল॥

মাদানী রহমতি সমীরণ, মামদুহ বাগে ঝরে অনুক্ষণ
মামদুহজী করেন বন্টন, উনি ক্ববিউল আউয়াল॥

আম্মাজী হন মাহবুবা, শাহযাদীদ্বয় সাইয়্যিদা
খলীফায়ে উমাম শাহযাদা,আক্বাজী হাবীবী হিলাল॥

ঘোষনা কুরআন কারীমে, রইবে উনাদের তাজিমে
উনারা হন  আহলে বাইত, খোদায়ী ইলমে কামাল ॥

নজর যদি নছিবে জুটে, আশিকের পিপাসা মিটে
পাঞ্জাতনি ইশকের মালা, পেতে বিলাবো জান মাল॥

আহালী হুজরার দরজায়, রহি গোলামীর আশায়
গোলামে আহলে বাইত, রইতে চাহি চিরকাল॥

সোমবার, ১৬ মে, ২০১১

শাহী শানে শাহযাদী





শাহী শানে শাহযাদী
তাশরীফান-তাশরীফান

পড়তে ছানা হয় দিওয়ানা
ফেরেশতা ও রব্বানা
আসমানে ঈদের ঘোষণা
শাহযাদী ছানী আলীশান ॥

কায়িনাত রওশন করে
শাহযাদী ছানীর নূরে
দেখ সারা আলম জুড়ে
রই মীলাদে শরীকান॥

হাসি খুশি সবার মনে
সাজায় মাহফিল ভুবনে
আজই ঈদের আলোড়নে
রইছে সকল মুরীদান॥

জিন্দাবাদ ইয়া শাহযাদী॥

ইলাহী নূর- শাহযাদী
নববী নূর- শাহযাদী
মাদানী নূর- শাহযাদী
যাহরায়ী নূর- শাহযাদী
আহালী নূর- শাহযাদী ॥

জান্নাতী হুর মালায়িক
ছড়ায় উনার নূরের ঝিলিক॥
ওই নূরের ঝিলিকে আলম
হয় যে নূরে আলোয়ান ॥
নূর এসেছেন- হাদী এসেছেন ॥

শাহযাদীর মীলাদ- মারহাবা
হাবীবী আওলাদ- মারহাবা
নিসায়ী রহমত- মারহাবা
খোদায়ী নিয়ামত-মারহাবা
তাকবীরে বলো-মারহাবা
সব জোরছে বলো- মারহাবা ॥

নিসায়ীদের দানেন রহমত
অফুরান নাজ নিয়ামত
তাশরীফে ধন্য জগৎ
আপনি যে মহীয়ান ॥

যত দিন রইবো জগতে
রই মোরা তব নাতে
আপনার নূরী বিলাদতে
সাজাবো মাহফিল দোজাহান ॥

দেয় দল বেঁধে স্বাগতম
পেয়ে খোদারী রহম
রহি যেন জনম জনম
করুন যে মোদের ইহসান ॥

-মুহম্মদ নূরুজ্জামান

আজ ফিতনা ফাসাদের যামানায়



আজ ফিতনা ফাসাদের যামানায়
মুমিনা যখন কাতরায়
শাহযাদী ছানী তাশরীফ আনেন
মুজাদ্দিদের হুজরায় ॥

ঈমান আমল হিফজত করা
কঠিন এ ধরায়
বিদয়াত বেশরায় ভরপুর
জাহানে হায়
নিসায়ী মহল ধন্য হলো
উনার তাশরীফী ছোঁয়ায় ॥

নূরে নূরে রওশন দেখ
রাজারবাগ শরীফ
খোদা তায়ালা ও ফেরেশতা
করেন উনার তারীফ
সাইয়্যিদা শাহযাদীর সুনাম

দেখি সারা কায়িনায় ॥
ওই যাহরায়ী দীপ্ত রশ্মী
উঠলো আবার জ্বলে
উজালা আম্মার কোলে
দেখি মামদূহ ও আহালে
উনি তো শাহযাদী ছানী
উজ্জ্বল মামদূহর রৌশনায় ॥

শাহযাদীর মীলাদে তামাম
মাখলুখ মাতওয়ারা
সালামী দিতে ফানা
চন্দ্র সূর্য গ্রহ তারা
ঈদের আনন্দে আত্মহারা
খুশিতে দিল ভরে যায় ॥

আরশ কুরসী লৌহ কলম
আর সারা কায়িনাতে
খুশির জোশে মীলাদ পড়ে
রহে উনার নাতে
জিন্দাবাদ শাহযাদী ছানী
রাখুন মোদের দয়ায় ॥


সোমবার, ২ মে, ২০১১

শানে খলীফাতুল উমাম হযরত শাহযাদা ক্বিবলাহ আলাইহিস সালাম



  • ডুবেছিল এ জাহান অন্ধকারে
    শাহযাদার খিলাফতে রওশন করে॥
    ধরায় শাহযাদার নূরে,
    অবিরাম রহমত ঝরে॥

    বাহরুল উলুম খলীফাতুল উমাম
    হিদায়েতে ধন্য করেন তামাম॥
    ঘুমন্ত মুসলিমদের কে জাগান
    তাজদীদে শাহযাদা বারেবারে।

    শোনা যায় চারদিকে উনার বিজয়
    প্রকম্পিত আজ সারা বিশ্বময়॥
    খিলাফতের আঞ্জাম দিবেন ধরায়
    আলম অনুগত তব তরে।

    হাবীবী ছিফতে হন মহীয়ান
    খোদায়ী হিম্মতে থাকেন বলীয়ান॥
    তিনি আসীন মুজাদ্দিদী আসনে
    জালালী রোবে বাতিল যায় গোরে।

    হাসানী হুসাইনী বীর সৈনিক
    জিহাদী জজবায় সদা নির্ভীক॥
    মাদানী খুন বহে তব পাক জাতে
    সুনাম রহে ইলাহীর দরবারে।

    আহলে বাইতের তিনি নূরী চাঁদ
    মাদানী নিসবতে ছাহিবে ছমাদ॥
    সাইয়্যিদী ধারার জান্নাতী ফুল
    রহেন তিনি আহালী আদরে।

শনিবার, ৩০ এপ্রিল, ২০১১

জান্নাতী ফুল শায়েখী বাগের



জান্নাতী ফুল শায়েখী বাগের

জান্নাতী ফুল শায়েখী বাগের
খাইরুন নিসা কায়িনাতের

দেখি জাহানে আসীন
শাহযাদী উলা হাসীন ॥
তিনি হলেন উজ্জ্বল
তারকা- আহালী নূরের ॥

এসো হে মুমিনা, নাও শাহযাদীর সাকীনা ॥
তিনি সালিকার পেয়ারা, হাদিয়া মামদূহ পাকের।

সাইয়্যিদা-জামিলা, শাহযাদীয়ে উলা ॥
উপমাহীনা আবিদা, রহেন নিসবতে রবের।

কি লিখবো ছিফত-ছানা, কি করবো বর্ণনা ॥
রসূলের খাছ ইহসান, মালিকা যাহরা নাজের।

শাহ দামাদ নূরময়, সাথে শাহ নাওয়াসীদ্বয় ॥
কাটুক মোদের জিন্দেগী, খিদমতে আহলে বাইতের।

আপনি মুহতারামা, অসীম তব মহিমা ॥
গোস্তাখী মার্জনে, নছীব খুলুন গোলামদের।

মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০১১

শাহজাদা এই যামানার সুন্নি ইমাম


শাহজাদা এই যামানার সুন্নি ইমাম

শাহজাদা এই যামানার সুন্নি ইমাম
শাহজাদাজান মুস্তফাজীর ইহসান। ঐ

আক্বা সুলতানে আযম যে কায়িনাতের,
ইলাহির শ্রেষ্ঠ দান আক্বা মোদের,
দয়া দেন প্রতিক্ষণ আক্বা মেহেরবান। ঐ

বেমেছাল শাহজাদার শান যে ধরাতে
ইশকি ক্ষুধা মিটে শাহজাদার ছোহবতে
করম দিয়ে রাখুন তব হে আক্বাজান। ঐ

সারাক্ষণ আশিক রহে তব স্মরণে,
দায়েমি রাখুন মোরে তব ইহসানে,
মামদূহ হাবীবী ইশকে মোদের রাঙান। ঐ

শাহ্জাদা ফিৎনা যুগে মনোনীত খলীফা,
তব ক্বাছীদা পড়া মোদের ওযীফা,
তব কাছীদায় বাঁচে যে মুরিদান। ঐ

শাহজাদার দায়েমী রেজা যে নিতে,
আসি মোরা তাঁহার নূরি খানকাতে,
আল্লাহ ও রাসূলের রেজা চায় আশিকান। ঐ

শাহজাদার করমে হয় বিপদে আসান,
আলম মাঝে শাহাজাদা রহমত বিলান,
মামদূজীর শ্রেষ্ঠ ধন মোর শাহজাদাজান। ঐ

রবিবার, ১৬ জানুয়ারি, ২০১১

জিন্দেগী কাটে যেন আমার নবীজির গোলামী করে


জিন্দেগী কাটে যেন আমার
নবীজির গোলামী করে
ইয়া রসূল কবুল করুন
রাখুন ফায়েজি নূরে॥

চাহি না কিছু চাহি আপনায়
ইয়া মালিক দুনিয়ায়
মালিকে আযম খাইরে কাছির
করুন রহম মোরে॥

নেকির পাল্লা শুন্য আমার
আমি তো বড়ই গুনাহগার
আপনিই পারেন মোরে ত্বরাবার
ক্ষমা চাহি বারেবারে॥

দুনিয়ার ধোকায় রয়েছি বন্দি
দানুন ফায়িজ- ইত্তেহাদি
তব মত ও পথে জিন্দেগী
কাটাবো এই ফকিরে॥

গোলাম হব রসূলী রওজার
কেঁদে কহি এই  আহকার
হে প্রাণের নবীজি আমার
রাখুন দায়েমি দ্বারে॥

রহমতের ভান্ডার আলমের দাতা
দানুন আপন মমতা
নাহি আমার  কোন যোগ্যতা
দিন দীদার দয়া করে॥

শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০১১

দুঃখী এই গরিবের ফরিয়াদ



দুঃখী এই গরিবের ফরিয়াদ

দুঃখী এই গরিবের ফরিয়াদ
শুনুন ইয়া রসূলাল্লাহ
অনন্তকাল রাখুন দয়ায়
ইয়া আক্বা হাবীবাল্লাহ ॥

হে রহমতুল্লিল আলামীন
হতে চাই আপনার ইশকে বিলীন
আপনি ছাড়া কে আছে ধরায়
আপনি খোদায়ী নূরে উজালা ॥

নূরে মুজাসসাম নবীজী আমার
হলেন শাফিয়ে আযম
নিদানকালে রাখবেন নজরে
হে সারা আলমের খাইরুল্লাহ ॥

করে দিন মোরে নেককার
করছি আরজি বারেবার
ছলাতু সালাম বেশুমার
জানাই হে নূরওয়ালা ॥

কি করে পাবো আপনার দেখা 
বলবো সব মনেরই কথা
আরজি কবুল করুন রসূল
আপনি হলেন নূরুল্লাহ ॥

অস্থির এই মন আমার
পূরণ করুন দিলের আবদার
আপনায় চাহি দোজাহানে
হে নবীয়ে আকরাম মাওলা ॥

রবিবার, ৯ জানুয়ারি, ২০১১

বার-ই- রবীউল আওয়ালে- নূর নবীজির আগমন


১২-ই-রবীউল আওয়ালে- নূর নবীজির আগমন
ঈদেরই মহা আনন্দে- খোদা সাজান ভুবন॥

চার দিকে কেন আজ- খুশির আলোড়ন
ঈদে মীলাদ মীলাদ ধ্বনিতে- উত্তাল সবার মন॥

উদিত হলো আজ ওই- খোদারই কিরণ
তাইতো দেখি ঘরে ঘরে- মীলাদের আয়োজন॥

তামাম জাহেলী কুফরী শিরকী- করল পলায়ন
জান্নাতি হুর পরীরা- দূরূদ পড়ছে প্রতিক্ষন॥

পূত পবিত্র বরকতময় -নবীজির জীবন
খোদারই নূর ছড়াতে -আলমে করেন বিচরন॥

রবিবার, ২ জানুয়ারি, ২০১১

ইলাহীর রেযা পেতে শহীদ হলেন কারবালাতে,


ইলাহীর রেযা পেতে

ইলাহীর রেযা পেতে
শহীদ হলেন কারবালাতে,
নবীজীর মত ও পথে
রইলেন ইস্তিক্বামতে ॥

কূফাবাসীর ডাকে
ঈমান হুসাইন যান এগিয়ে,
আহলে বাইতকে নিয়ে
আটকে যান কারবালা গিয়ে,
ইয়াযীদ বাহিনী হযরত ইমাম হুসাইনকে
আটকে রাখে তাঁবুতে ॥

তাঁবুতে থাকেন তিন দিন
খানা-পানি না খেয়ে
পানি পিপাসার যন্ত্রণায়
ছট্ফট্ করেন নিরালায়
পাষাণ মুনাফিক ইয়াযীদ
অটল রয় কষ্ট দিতে ॥

পানি দেয় না পান করতে
পানি আছে ফোরাতে
পানির পিপাসাতে
চিৎকার করেন ভূমিতে ॥

পানি নিতে যান ফোরাতে
শিশু আছগরকে নিয়ে
ইয়াযিদ বাহিনী পানি না দিয়ে
মারে তীর শিশুর বুকেতে ॥

ইয়াযীদ বাহিনী কারবালায়
ইমাম হুসাইনকে তীর মেরে হায়
দেহ থেকে মস্তক নিয়ে যায়
কাফির ইয়াযীদের হাতে ॥

সাইয়্যিদী আহাল-ইয়াল
মাথা নত করিলেন না
একে একে শহীদ হলেন
ঐ কারবালার মাটিতে ॥

হযরত ইমাম হুসাইনের মুহব্বতে
যার অশ্রু ঝরে আঁখিতে
পার পাবে সে পুলসিরাতে
যাবে শ্রেষ্ঠ জান্নাতে ॥


সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে


উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে
উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে
ফায়িজ সাকিনা দিন সিনা ভরে

নূরুন আলা নূর শাহজাদা জাহানে
কায়িনাতে জানে সবাই মানে,
দিন তব করম নিন আপন করে।

তাকাব্বুর রিয়া সব হতে চাই পানাহ
কবুল করুন ঊসয়াতুন হাসানা
চাই তব নজর নিন আপন করে।

শরাফত আদব ইখলাছ দিন মোরে
অক্ষম আমি রাখুন নজরে
দিন তব করম নিন আপন করে।

শাহজাদা আক্বা খাইরুল ওয়ারা
জাহান মাঝে ওলী সেরা
আমায় দিন ফায়িজ নিন আপন করে।

ইহসান করুন নখশায়ে মুস্তফা
পালন করিব তব ওযীফা
ঠাই দিন কদমে রাখুন নজরে।